মহাসাগরীয় ১৩ সাইক্লোনের নামকরণ করল ভারত, ২০২০-র ঝড়ের তালিকায় চমক
মহাসাগরীয় ১৩ সাইক্লোনের নামকরণ করল ভারত, ২০২০-র ঝড়ের তালিকায় চমক
আসন্ন ১৬৯টি সাইক্লোনের নামকরণ হয়ে গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর ১৩টি সদস্য দেশকে ট্রপিক্যাল সাইক্লোন ও আসন্ন ঝড় সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে থাকে। সারা বিশ্বে ৬টি রিজিওনাল স্পেশালাইজড মোটিওরলজিক্যাল সেন্টার ও ৫টি রিজিওনাল ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার থেকেই ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণ করা হয়।

নতুন নামের তালিকা প্রস্তুত
২০০৪ থেকে ২০২০-এই ১৬ বছরে ৮টি সদস্য দেশ ৬৪টি ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের শেষতম ঘূর্ণিঝড় আম্ফান এপ্রিলেই বাসা বেঁধেছে বঙ্গোপসাগরে। সেই তালিকার সমস্ত নাম শেষ হয়ে যাওয়ায় নতুন নামের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে।

নতুন তালিকায় ১৩ দেশ
এবার ১৩টি দেশ ১৩টি করে নাম দিয়ে ১৬৯টি নামের তালিকা প্রস্তুত করেছে। সেই হিসেবেই পর্যায়ক্রমে নাম পাবে পরবর্তী ঘূর্ণিঝড়গুলি। এই নাম কেবলমাত্র একবার ব্যবহার করা হয়। আম্ফানের নাম ব্যবহারের পরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত আট সারি তালিকা নিঃশেষ হয়ে যাবে। পরবর্তী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি ২০২০ সালে প্রকাশিত ১৩ সারি তালিকার নাম ব্যবহার করবে।

নতুন পাঁচ দেশ কী কী
এবার তালিকায় পাঁচটি নতুন দেশের নাম যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ১৩টি দেশকে সাজালে হয়- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরশাহী ও ইয়েমেন। এই তালিকায় যে পাঁচটি নতুন দেশ এসেছে সেগুলি হল- ইরান, কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী এবং ইয়েমেন।

ভারতের দেওয়া ১৩ নাম
১৩টি দেশ ১৩ চক্রে মোট ১৬৯টি নাম দিয়েছে ট্রপিক্যাল সাইক্লোনের। তার মধ্যে ভারতের দেওয়া ১৩ নাম হল- গতি, তেজ, মুরাস, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি ও ভেগা। আর আম্ফান চলে যাওয়ার পর যে ঝড় আসবে তার নামকরণ করেছে বাংলাদেশ। সেই ঝড়ের নাম নিসর্গ। তারপরই ভারতের পালা। ভারতের দেওয়া প্রথম নাম হল গতি।

যে্ ১৩ ঝড় অপেক্ষায়
এই চক্রে ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। বাংলাদেশ-ভারত থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশগুলি যে নাম রেখেছে ট্রপিক্যাল সাইক্লোনের, সেই গুলি হল যথাক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা।












Click it and Unblock the Notifications