‘ভারত সকল আন্তর্জাতিক পড়ুয়ার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়’: বিদেশ মন্ত্রক
শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) ওড়িশার একটি শিক্ষা প্রতিষ্ঠানে নেপালি ছাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে। মন্ত্রক জানিয়েছে যে ভারত সরকার দেশের সকল আন্তর্জাতিক পড়ুয়ার সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "ঘটনাটি প্রকাশের পরপরই MEA ওড়িশা সরকার ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। আমরা নেপালি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি"। তিনি আরও জানান, ওড়িশা পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

KIIT ইনস্টিটিউট কর্তৃপক্ষের নির্দেশে নেপালি ছাত্র-ছাত্রীরা যখন হোস্টেল খালি করছিল, তখন তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার পুলিশ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আরও পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছে। যার বিরুদ্ধে ২০ বছর বয়সী নেপালি ছাত্রীর হোস্টেলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এই মৃত্যুর পর নেপালি ছাত্ররা ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।
KIIT-এর প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত বৃহস্পতিবার নেপালি ছাত্রদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, "যারা ক্যাম্পাস ছেড়ে গেছেন, তাদের সকলকে ফিরে আসার আহ্বান জানাই"। ছাত্রছাত্রী এবং নেপাল দূতাবাসের দুই কর্মকর্তার উপস্থিতিতে তিনি বলেন, "১৬ ফেব্রুয়ারির দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি ব্যক্তিগতভাবেও দুঃখিত। আমরা দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছিল"।
KIIT-এর পক্ষ থেকে ২০ বছর বয়সী নেপালি ছাত্রী প্রকৃতি লামসালের স্মরণে একটি বৃত্তি চালু করার কথা ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি তার হোস্টেলের ঘরে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামন্ত বলেন, "তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে লামসালের নামে একটি বৃত্তি চালু করা হবে"।
বুধবার নয়াদিল্লিতে নেপাল দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা KIIT ক্যাম্পাসে নেপালি ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications