মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে স্বস্তি! এই দিন পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত, সাময়িক অনুমতি আমেরিকার
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছিল। আর এই পরিস্থিতিতেই রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে অস্থায়ী ছাড়পত্র দিয়ে দিল আমেরিকা। জানা গিয়েছে যে, ৩০ দিনের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে, ৫ মার্চ থেকেই এই সময়সীমা কার্যকর হয়ে গিয়েছে। আর ৩ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে ভারত তেল আমদানি করতে পারবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026
To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…
উল্লেখ্য, এর আগেও একবার রাশিয়ার থেকে তেল না কেনার শর্তের কারণেই ভারতের উপর শুল্ক কমিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই নতুন করে আবার রাশিয়ার তেল কেনা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান হল।
বর্তমানে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ার কারণে তেল পরিবহণেও অনেক সমস্যা দেখা দিয়েছে। ইরান ওই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, যদিও রাশিয়া এবং চিনের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে। রয়টার্স সূত্র অনুসারে জানা গিয়েছে যে, ভারতের জলসীমার কাছেই প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল মজুত করা রয়েছে, যা প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারে ভারত। আমেরিকার এই অনুমতি তেল সরবরাহ নিয়ে অনেকটা স্বস্তি বাড়াল।












Click it and Unblock the Notifications