ভারতে প্রতিদিন এলাকাভিত্তিক ১০০ জন করে ভ্যাকসিন পাবেন! কোন পথে এগোচ্ছে টীকাকরণের কাজ
১৩০ কোটির জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার এক মাস্টারপ্ল্যান ইতিমধ্যেই তৈরি করেছে কেন্দ্র ও রাজ্যসরকারগুলি। একটি সুষ্ঠু পরিকাঠামো গড়ে এই ভ্যাকসিন দেওয়ার কাজ হবে বলে জানানো হয়েছে। এদিকে, ইউকেতে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া, সেই পথে আমেরিকাও। এদিকে, ভারত তৈরি হচ্ছে নিজের মতো করে।

প্রতিদিন ১০০ জনকে টীকা
ভারতে অ্যান্টি কোভিড ভ্যাকসিন প্রতিদিনএলাকাভিত্তিক ১০০ জনকে দেওয়া হবে বলে খবর রয়েছে। একটি খসরায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এমন বার্তা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে বলে খবর।

কতজনের দল কাজ করবে?
জানা গিয়েছে , প্রতি সেশনে যদি ২০০ জন করে সর্বাধিক ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে ৫ জনের বিশেষ দল গঠিত হবে। সেখানে একজন ভ্যাকসিন অফিসার অন্য চারজন ভ্যাকসিনেশন অফিসার থাকবেন। আর তাঁদের হাত ধরেই চলবে প্রক্রিয়া।

কিছু পরিসংখ্যান
কেন্দ্রীয় মন্ত্রকের টীকাকরণের পরিকল্পনা অনুযায়ী, ভ্যাকসিন প্রথমে ১ কোটি স্বাস্থ্যকর্মীকে, ২ কোটি ফ্রন্টলাইন কর্মীকে, তারপর ২৬ কোটি ৫০ বছরের উর্ধ্বের বয়স্কদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

কতদিন ধরে চলবে প্রাথমিক প্রক্রিয়া?
মনে করা হচ্ছে, নির্বাচনী সিস্টেমকে কাজে লাগিয়ে বুথ গঠন করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। আগামী ৬ থেকে ৮ মাস এভাবেই ভারতের বিভিন্ন জায়গায় কাজ চলতে পারে বলে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications