লাদাখে চিন পিছু হঠতেই ভারতের ফোকাসে কোন 'প্রোজেক্ট'! দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে রাজনাথ
লাদাখে চিন পিছু হঠতেই ভারতের ফোকাসে কোন 'প্রজেক্ট'! দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে রাজনাথ
ভারতের স্ট্র্যাটেজি প্রথম থেকেই একই ছিল। চিন নিজের মতো পদক্ষেপ নিলেও, ভারত নিজের নীতিতেই লাদাখ সীমান্তে রাস্তা নির্মাণের কাজে অবিচল থাকবে। আর সেই নীতি ধরে রেখেই এদিন, নয়া দিল্লিতে বর্ডার রোডস অর্গানাইজেশন নিয়ে বৈঠকে বসেন রাজনাথ সিং।

রাস্তা নির্মাণে ফোকাস রাজনাথের
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন দিল্লিতে বসে লাদাখে রাস্তা নির্মাণের কাজে কতটা গতি এসেছে, সেই দিকটি খতিয়ে দেখেন । এক হাইভোল্টেজ বৈঠকে রাজনাথ সিং এদিন বিআরও প্রধানের সঙ্গে বসেন আলোচনায়।

ব্রিজ ও বেজিং
পূর্ব লাদাখে গালওয়ান নদীর ওপর দিয়ে ভারত ব্রিজ নির্মাণ করছে। ৬০ মিটারের দীর্ঘ এই ব্রিজ নিয়ে বেজিং বাধা দিতে শুরু করে দিল্লিকে। বেজিং দাবি করে এলাকা তাদের। আর পাল্টা জবাবে ভারত তা কিছুতেই মেনে নিতে চাইনি। এরপর সংঘাত। ১৫ জুন সেই সংঘাত রক্তক্ষয়ী রূপ নেয়। এদিকে, সোমবারের উত্তেজনা প্রশমনের পদক্ষেপের পর , ভারত সেই ব্রিজ নির্মাণকেই আপাতত পাখির চোখ করে এগোচ্ছে।

এই রাস্তা ভারতকে কোন সুবিধা দেবে?
উল্লেখ্য, গালওয়ান নদী ঠান্ডার জেরে প্রায় বেশিরভাগ সম.ই বরফাবৃত থাকে। এই ব্রিজ গালওয়ানে নির্মিত হলে, বরফাবৃত দুর্গম নদীকে পায়ে হেঁটে বা নৌকায় পার করতে হবে না সেনাকে। পাশাপাশি কারাকোরামের দক্ষিণে ভারতের শেষ সেনা পোস্টকে ভালোভাবে দেখাশোনা করতে পারবে দিল্লি। অন্যদিকে, ২৫৫ কিলোমিটারের দারবুক থেকে দালত বেগ ওল্ডি পর্যন্ত স্ট্র্যাটেজিক রাস্তাকেও দেখভাল করতে পারবে ভারত।

ভুটানে চিনের নজর
এদিকে, বহুদিন ধরেই ভুটানের ওপর চিনের নজর তেজ হচ্ছে। ভুটানের সাকতেং অভয়ারণ্য ঘিরে চিন বহুদিন ধরে নজর কষাচ্ছে। গ্লোবাল এনভায়ারনমেন্ট ফেসিলিটি কাউন্সিলে চিন জানিয়েছে ভুটানের এই অংশ তাদের নিজের। এরপর থেকেই উত্তেজনার পারদ চরমে উঠছে। উল্লেখ্য, এই এলাকা ভারতের অরুণাচল প্রদেশ লাগোয়া। যে অরুণাচলকেও গ্রাস করতে চেয়েছে চিন।












Click it and Unblock the Notifications