Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচক! আরও পিছিয়ে পড়ল মোদীর নেতৃত্বাধীন ভারত

বিরোধীরা অভিযোগ করেন, দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। যদিও সরকার তা অস্বীকার করে। তবে এই বছরের প্রেস ফ্রিডম ইনডেক্স লক্ষ্য করলে দেখা যাবে ভারত বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। ১৮০ টি দেশের মধ্যে ভারতে রয়েছে ১৬০ তম স্থানে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার সারা বিশ্বের সংবাদ মাধ্যমের অবস্থার মূল্যায়ন করে প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশ করে। দেখা যাচ্ছে এনিয়ে টানা দ্বিতীয় বছর ভারত আগের বছরের তুলনায় আরও পিছিয়ে পড়েছে। ২০২১ সালে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে ভারতের অবস্থান ছিল ১৪২। যা ২০২২-এ ১৫০-এ নেমে আসে। আর ২০২৩-এ তা ১৬০-এ নেমে গিয়েছে।

press
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

বিশ্লেষকদের একাংশ বলছেন, এই রিপোর্টের সারমর্ম এই যে সাধারণভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা, রাজনৈতিকভাবে অনুগত মিডিয়া এবং মিডিয়ার মালিকানার কেন্দ্রীকরণ প্রমাণ করছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকটের মধ্যে রয়েছে।

বিরোধীদের অভিযোগ ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অবমূল্যায়ন হয়েছে। এর পিছনে বিজেপি তথা আরএসএসের অ্যাডেন্ডাকেই দায়ী করেছেন বিরোধীরা।

ভারতের তুলনায় পাকিস্তান এগিয়ে রয়েছে। সাত ধাপ এগিয়ে তারা এই মুহূর্তে ১৫০ তম স্থানে রয়েছে। অন্যদিকে নেপাল ১৯ ধাপে পিছিয়ে ৯৫ তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ১১ ধাপ ওপরে উঠে ১৩৫ তম স্থানে রয়েছে। আবার সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমার ৩ ধাপ এগিয়ে ১৭৩ তম স্থানে রয়েছে।

press
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

প্রেস ফ্রিডম ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বর্তমানে ৩৬ হাজারের বেশি সাপ্তাহিক -সহ একলক্ষের বেশি সংবাদপত্র রয়েছে। রয়েছে ৩৮০ টি টিভি চ্যানেল। এইবছরের শুরু থেকে এখনও পর্যন্ত ১ জন সাংবাদিকের প্রাণ গিয়েছে এবং ১০ জন সাংবাদিক কারান্তরালে রয়েছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রতিবছর কাজের সঙ্গে জড়িত থাকার কারণে গড়ে তিন বা চারজন সাংবাদিকের মৃত্যু হয়। বিশ্বে মিডিয়ার জন্য সব থেকে বিপজ্জনক দেশগুলির মধ্যে ভারত একটি বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

ভারতে সাংবাদিকদের প্রতিনিয়ত যেমন পুলিশি হিংসার মুখে পড়তে হয়, আবার রাজনৈতিক হামলার মুখেও পড়তে হয়। এছাড়াও অপরাধী গোষ্ঠী কিংবা দুর্নীতিগ্রস্ত নেতা হামলার মুখেও পড়তে হয়। সেখানে শারীরিক ছাড়াও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় তাঁদের।

নরওয়ে, আয়ারল্যান্ড ও ডেনমার্ক প্রেস ফ্রিডম ইনডেক্সের প্রথম তিনটি দেশ। অন্যদিকে ভিয়েতনাম, চিন ও উত্তর কোরিয়া প্রেস ফ্রিডম ইনডেক্সের শেষ তিনটি দেশ। প্রতিবছর ১ মে প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। সেই দিনেই প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশ করা হয়। সেখানেই বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার মাত্রা তুলে ধরা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+