Sheikh Hasina-India: ভারতেই তাহলে থাকছেন হাসিনা? কিন্তু কোথায়? ইউনূসকে জবাব দিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
Sheikh Hasina-India: শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাত! গত ২৪ ঘণ্টা আগেই বঙ্গবন্ধু কন্যার কুটনৈতিক পাসপোর্ট বাতিল করে ইউনূস সরকার। আর এহেন সিদ্ধান্তের কার্যত কয়েক ঘণ্টার মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল নয়াদিল্লি। ফলে আপাতত ভারতেই থাকছেন তিনি। এমনকি অন্তবর্তী সরকারের ডাকে সাড়া দিয়ে হাসিনাকে যে প্রত্যার্পণ করা হবে না তাও কার্যত এই সিদ্ধান্তের মাধ্যমে বুঝিয়ে দিল ভারত।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এহেন সিদ্ধান্ত (Sheikh Hasina-India) ভালো ভাবে নিচ্ছে না বাংলাদেশের নোবেলজয়ীর সরকার। এমনকি এই ইস্যুতে ভারতকে হুমকি দিতেও ছাড়লেন না খালেদা জিয়ার দলের অন্যতম নেতা রুহুল কবির রিজভী।

তাঁর দাবি, শেখ হাসিনার ভিসার মেয়াদ যেভাবে ভারত বৃদ্ধি করেছে তা বাংলাদেশের জনগণ ভালো ভাবে নেয়নি। এমনকী ভারত স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে বলেও হুঁশিয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের। যদিও অন্তবরতী সরকার এখনও কোনও মন্তব্য করেনি এই বিষয়ে।
যদিও এই বিষয়ে কর্নপাত করতে নারাজ মোদী সরকার (Sheikh Hasina-India) । সরকারি এক সূত্র জানাচ্ছে, ভারতে শরণার্থী আইন নেই। ফলে শেখ হাসিনাকে এখনও পর্যন্ত কোনও শরণার্থী মর্যাদা দেওয়া হয়নি। জানা যাচ্ছে, শেখ হাসিনা বর্তমানে দিল্লির একটি গোপন আস্থানায় রয়েছেন। তাঁকে ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। তবে রাজধানীর কোন জায়গায় মুজিবকন্যা রয়েছেন নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ্যে আনা হয়নি।
বলে রাখা প্রয়োজন, প্রবল আন্দোলন এবং পরিস্থিতির চাপে গত ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। আর ভারতে পালিয়ে আসেন (Sheikh Hasina-India) । সেই সময় থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তাঁকে ফেরত চেয়ে সে দেশের অন্তর্বতীকালীন সরকার ভারতের কাছে আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছে সে দেশ। যা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে জোর টানাপোড়েন। আর এর মধ্যেই মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়।
তাঁর সঙ্গেই আরও বেশ কয়েকজনের পাসপোর্ট বাতিল হয়। যা নিয়ে সরগরম ওপার বাংলার রাজনীতি (Sheikh Hasina-India) । আর এর মধ্যেই পাল্টা সিদ্ধান্ত ভারতের। বাড়ানো হল হাসিনার ভিসার মেয়াদ। আর এহেন পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Sheikh Hasina-India) ।












Click it and Unblock the Notifications