Israel Lebanon War: ইজরায়েল-লেবানন যুদ্ধে উদ্বিগ্ন ভারত, বিবৃতিতে কী জানাল এস জয়শঙ্করের মন্ত্রক?
Israel Lebanon War: ইজরায়েল ও লেবানেনর মহাযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন ভারত। লেবাননে রাষ্ট্রসংঘের (united nations) শান্তি ফৌজের ঘাঁটিতে হামলার অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে। এরপরই বিবৃতি জারি করল ভারতের বিদেশমন্ত্রক (External Affairs Ministry)। বিবৃতির ছত্রে ছত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এস জয়শঙ্করের (S Jaishankar) দফতর।
বিবৃতিতে জানানো হয়, ব্লু লাইন (Blue Line) বরাবর যেভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা সকলের বজায় রাখা উচিত। শান্তি ফৌজের (UNIFIL) সুরক্ষায় সকলকে পদক্ষেপ করতে হবে।

লেবাননে লাগাতার মিসাইল বর্ষণ (Missile Attack) ইজরায়েলের। হিজবুল্লা ঘাঁটিকে সমূলে উৎপাটন করতে চায় বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশ। শুক্রবার লেবাননের বিদেশমন্ত্রক দাবি করে, হিজবুল্লার ওয়াচটাওয়ারের পাশাপাশি রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের উপরেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। রাস নাকুরায় শান্তি ফৌঁজের ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে।
Our statement on recent developments in southern Lebanon: https://t.co/9Nw17qCLxL pic.twitter.com/8nSluhR8DI
— Randhir Jaiswal (@MEAIndia) October 11, 2024
সূত্রের খবর, দক্ষিণ লেবাননের ওই ঘাঁটিতে হামলার জেরে আহত হয়েছেন দুজন। রাষ্ট্রসংঘের শান্তি ফৌঁজের ঘাঁটির পরিধি লঙ্ঘন করে ইজরায়েলি সেনা হামলা চালায় বলে অভিযোগ। এই খবর সামনে আসার পরই উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
বর্তমানে দক্ষিণ লেবাননে রাষ্ট্রসংঘের শান্তি ফৌজে রয়েছেন ৯০০-রও বেশি ভারতীয়। ভারত সহ মোট ৫০টি দেশ থেকে প্রায় ১০ হাজার ৫০০ জন রয়েছেন শান্তিরক্ষা বাহিনীতে। দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলি সেনাকে সরানোর প্রক্রিয়ায় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এই শান্তিরক্ষা বাহিনীকে। একইসঙ্গে লেবাননের সরকারের সঙ্গে সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
২০০৬ সালে ইজরায়েল ও হিজবুল্লার রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালীনই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ শান্তি ফৌজকে তদারকির নির্দেশ দেয়। লেবাননের সেনাকে সহায়তা করতে শান্তি ফৌজকে নির্দেশ দেয় রাষ্ট্রসংঘ।












Click it and Unblock the Notifications