অমরনাথ হামলার ছক কষেছিল পাকিস্তান! মুখোশ খুলে দিল ভারতীয় সেনা, জনসমক্ষে পেশ 'প্রমাণ'

শুক্রবার সকাল হতেই জম্মু ও কাশ্মীরে চরম সতর্কতার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে উপত্যকাবাসীর। ততক্ষণে খবর আসতে শুরু করে , কাশ্মীরে আরও ২৮ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্র। জল্পনা শুরু হয়.. কেন এমন?

শুক্রবার সকাল হতেই জম্মু ও কাশ্মীরে চরম সতর্কতার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে উপত্যকাবাসীর। ততক্ষণে খবর আসতে শুরু করে, কাশ্মীরে আরও ২৮ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্র। জল্পনা শুরু হয়, কেন এমন হচ্ছে? এদিকে, এর কিছুদিন আগে, অমরনাথের গুহার মধ্যে আধঘণ্টা সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এমন সমস্ত তথ্য আসার পাশাপাশিই শুক্রবার বেলা গড়িয়ে দুপুর হতেই সেনার তরফে লেফটনেন্ট জেনারেল কেজিএস ঢিলোঁ এবং কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং এক যৌথ প্রেসকনফারেন্সে মুখোশ খুলে দিয়েছেন পাকিস্তানের।

পাকিস্তানের মুখোশ উন্মোচন!

পাকিস্তানের মুখোশ উন্মোচন!

ভারতীয় সেনার তরফে এদিন জানানো হয়, অমরনাথ যাত্রায় হামলার ছক কষা হয়েছিল। আর এর প্রমাণ হিসাবে অমরনাথের রুটে এম ২৪ আমেরিকান স্নাইপার রাইফেল, সঙ্গে একটি টেলিস্কোপ, আইইডি,উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, এই স্নাইপার রাইফেল পাকিস্তানি সেনা ব্যবহার করে। ফলে ঘটনার সঙ্গে যে পাকিস্তানের যোগ রয়েছে তা আবারও প্রমাণ করে দেয় ভারতীয় সেনা।

কাশ্মীরের শান্তি ভঙ্গ করছে পাকিস্তান!

এদিন , ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়, অমরনাথে এবার অভূতপূর্ব ভিড় হয়েছে। এর আগে বহুবার পাকিস্তানের তরফে হামলা করার চেষ্টা চালানো হয়েছে অমরনাথ যাত্রায়। তবে, প্রযুক্তি আর স্থানীয় মানুষের সহায়তায় সেই সমস্ত জঙ্গি হামলার ছক নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছে।এরজন্য নিরাপত্তায় মোতায়েন থাকা বাহিনীও সমান প্রশংসার দাবিদার।

পাথর ছোঁড়া কাশ্মীরিরাই জঙ্গি!

কাশ্মীরে সেনাদের দিকে পাথর ছোঁড়েন যে স্থানীয়রা , তারাই পরবর্তীকালে গিয়ে জঙ্গি শিবিরে নাম লেখাচ্ছেন বলে দাবি ভারতীয় সেনার। আর সেনার মতে জঙ্গিদের নিয়ে বহুদিনের পর্যবেক্ষমের পরই এমন ট্রেন্ড তাঁরা লক্ষ্য করেছেন। তাই কাশ্মীরের সমস্ত 'মা'য়ের প্রতি সেনার অনুরোধ, যেন সঠিক পরিচর্যা তাঁরা তাঁদের সন্তানদের দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+