কোভিশিল্ডের পর এবার ভারতে উৎপাদন হবে স্পুটনিক ভি, চুক্তিবদ্ধ বেশ কিছু সংস্থা
কোভিশিল্ডের পর এবার ভারতে উৎপাদন হবে স্পুটনিক ভি, চুক্তিবদ্ধ বেশ কিছু সংস্থা
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার পর এবার রাশিয়ার স্পুটনিক ভি উৎপাদন হবে ভারতে। মঙ্গলবার হায়দরাবাদের গ্ল্যান্ড ফার্মা জানিয়েছে যে তারা কোভিড–১৯ ভ্যাকসিন স্পুটনিক ভি–এর ২৫ কোটি ২০ লক্ষ ডোজ সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে। প্রসঙ্গত, এটি রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের একটি উদ্যোগ, যার মাধ্যমে ভারতের জন্য উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং তার সঙ্গে বিশ্বজুড়ে সরবরাহকে গুরুত্ব দেওয়া।

স্পুটনিক ভি উৎপাদন করবে এই সংস্থাগুলিও
সূত্রের খবর, বেঙ্গালুরুর স্ট্রাইডস ফার্মা সায়েন্সও স্পুটনিক ভি উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়াও আরও একটি হায়দরাবাদের হেটেরো ফার্মাও, ১০ কোটি স্পুটনিক ভি ডোজ সরবরাহ করবে বলে জানা গিয়েছে। আরডিআইএফ আগামী ১২ মাসে ভারতের জন্য ২৫.২ কোটি ডোজ রেখেছে এবং বাকিগুলি বিশ্ব সরবরাহের জন্য থাকবে। এ বিষয়ে স্ট্রাইডস কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

স্পুটনিক ভি–এর কার্যকারিতা বেশি
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, যা সিরামে প্রস্তুত হচ্ছে এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের তুলনায় স্পুটনিক ভি তার ট্রায়ালে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। মঙ্গলবারের ঘোষণার পর গ্ল্যান্ড ফার্মার শেয়ার বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ বিএসইতে, ডাঃ রেড্ডি ল্যাব, যা আরডিআইএফের ভারতীয় অংশীদার, তাদের শেয়ার ২.৪ শতাংশ বেড়েছে।

জরুরি ব্যবহারের অনুমোদন
স্পুটনিক ভি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর্যালোচনায় রয়েছে। ভারতে এটি ডাঃ রেড্ডি ল্যাবরেটরির মাধ্যমে বাজারে আসবে। ক্লিনিক্যাল ট্রায়ালে ভারতীয়দের জন্য এই ভ্যাকসিনের সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞরা প্যানেল ডিআরএলকে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত আরও তথ্য সরবরাহ করতে বলেছে।

ভারতের অন্য দুই ভ্যাকসিনের কার্যকারিতা
কোভিশিল্ডের ৫৩ শতাংশ কার্যকারিতা ধরা পড়েছিল ট্রায়ালে, যার দু'টি ডোজের মধ্যে দীর্ঘ ১২ সপ্তাহের ব্যবধান রয়েছে, দু'টি ডোজ সম্পূর্ণ হওয়ার পরই এই ভ্যাকসিনের কার্যকারিতা ৭৯ শতাংশে পৌঁছায়। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা ৬২ শতাংশ, তবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে এই ভ্যাকসিনের কার্যকারিতা ৮০.৬ শতাংশে পৌঁছেছে।












Click it and Unblock the Notifications