বিশ্ব 'প্রেস ফ্রিডম ইনডেক্সে' আরও কয়েক ধাপ নেমে ১৫০ এ ভারত
বিশ্ব 'প্রেস ফ্রিডম ইনডেক্সে' আরও কয়েক ধাপ নেমে ১৫০ এ ভারত
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) দ্বারা প্রকাশিত বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স২০২২ এ ভারতের র্যাঙ্কিং আরও কয়েক ধাপ নীচে নামল! গত বছর বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৪২ নং ছিল ভারত৷ সেখান থেকে বেশ কয়েক ধাপ নেমেছে দেশটি৷ বিশ্বের ১৮০ টি দেশে সাংবাদিকতার অবস্থা মূল্যায়ন করে আরএসফ। সংস্থাটি মঙ্গলবার বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশ করেছে। যেখানে ভারতের অবস্থান পড়ে যাওয়া নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে!

আরএসএফ-এর সমীক্ষায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থানগুলির একটি হল ভারত!
প্রতি বছর ৩ মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকতার মূল্যায়নের জন্য এই দিনটিকে বেছে নেয় আরএসএফ৷ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রতিটি দেশে সাংবাদিক ও সংবাদ সংস্থার স্বাধীনতার মাত্রা তুলে ধরা হয়। ২০২১ সালের রিপোর্টে, ভারত ১৮০ টি দেশের মধ্যে ১৪২ তম স্থানে ছিল এবং সাংবাদিকতার জন্য 'খারাপ' এবং সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে বিবেচিত দেশগুলির মধ্যে তালিকাভুক্ত হয়েছিল।

কিন্তু কেন এমনটা হল?
মূলত ইংরাজি ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের সময় ভারতীয় সংবাদপত্রগুলিকে মোটামুটি প্রগতিশীল হিসাবে দেখা হত। কিন্তু এরপর ভারতের স্বাধীনতার পরও একটা বড় সময় ভারতীয় সংবাদমাধ্যমকে সমীহই করত বিশ্ব৷ তবে ২০১০ -এর দশকের মাঝামাঝি সময়ে এই জিনিসগুলি আমূল বদলে যায়৷ আরএসএফ রিপোর্টে এরকমটাই বলা হয়েছে৷ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ভারতে ১ লক্ষের বেশি সংবাদপত্র (৩৬০০০ সাপ্তাহিক সহ) এবং ৩৮০টি টিভি নিউজ চ্যানেল কাজ করছে।

রিপোর্টে আরও যা বলা হয়েছে!
আরএসএফ-এর প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারতে বর্তমানে ১৩জন সাংবাদিক কারাগারে রয়েছে এবং ১ জানুয়ারিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, 'প্রতি বছর ভারতে সাংবাদিকতার সঙ্গে জড়িত গড়ে তিন বা চারজন সাংবাদিক নিহত হন। ভারত মিডিয়ার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি। সাংবাদিকরা পুলিশি সহিংসতা, রাজনৈতিক কর্মীদের দ্বারা অতর্কিত হামলা সহ সমস্ত ধরণের শারীরিক সহিংসতার মুখোমুখি হন, এবং সত্য উন্মোচন করতে গিয়ে অপরাধী গোষ্ঠী বা দুর্নীতিগ্রস্ত স্থানীয় কর্মকর্তাদের দ্বারা মারাত্মক প্রতিশোধের সম্মুখীন হল!

মহিলা সাংবাদিকদের টার্গেট করা হয়!
মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভারতে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে ঘৃণা ও হত্যা চালানোর জন্য ভয়ঙ্কর এবং ঐক্যবদ্ধ প্রচার চালানো হয়। এই ধরনের প্রচারণাগুলি প্রায়ই আরও বেশি হিংসাত্মক হয় যখন তারা নারী সাংবাদিকদের টার্গেট করে, হিংসা ছাড়াও তাঁদের ব্যক্তিগত তথ্য অনলাইনে পোস্ট করা হয়, প্রতিশোধ নিতে!'
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications