India Bangladesh Relation: ইউনিসের মুখোমুখি হবেন মোদী? এখনও সাড়া দেয়নি নয়াদিল্লি
India Bangladesh Relation: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত। চলতি মাসের শেষের দিকে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে উপলক্ষে নিউইয়র্কে উপস্থিত থাকার কথা দুই রাষ্ট্রনেতার।
তার আগে বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের কথা জানানো হলেও, এখনও পর্যন্ত নয়াদিল্লি কোনও সাড়া দেয়নি বলেই জানা যাচ্ছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত সম্পর্কে মহম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন, তা ভারত যে খুব ভালোভাবে নেয়নি তেমনটাই সূত্রের খবর। তাই বৈঠক হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল (India Bangladesh Relation)।

দিন কয়েক আগেই বাংলাদেশের তরফে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে দিল্লি তাতে এখনও পর্যন্ত কোনও উত্তর দেয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মহাম্মদ ইউনুস শেখ হাসিনা সম্পর্কে কিছু মন্তব্য করেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। মহম্মদ ইউনুস মন্তব্য করেছেন, ভারত যেন এই ভাবনা থেকে বেরিয়ে আসে যে, হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দলই ইসলামপন্থী। ইউনুস আরও বলেছেন যে বাংলাদেশ চাইলে হাসিনার প্রত্যর্পণও চাইতে পারে।
ইউনুস ওই সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ যতদিন না চাইবে, ততদিন পর্যন্ত যদি হাসিনা ভারতেই থাকতে চান তাহলে তাঁকে চুপ করে বসে থাকতে হবে। ভারতে বসে নানা ধরনের নির্দেশ দেওয়া কেউ পছন্দ করছে না। এটা ভারত এবং বাংলাদেশ কারও জন্য খুব একটা ভাল হচ্ছে না। এখনও পর্যন্ত ইউনুসের এই মন্তব্যে নয়াদিল্রলি তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে চলে আসেন হাসিনা। খুব কম সময়ের নোটিসেই তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মহাম্মদ ইউনুস। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।
সেই সময় প্রধানমন্ত্রী ইউনুসকে বলেছিলেন যাতে বাংলাদেশে হিন্দুদের যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়। পরবর্তীতে ইউনুস দাবি করেছেন ভারতের মিডিয়ায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যে ঘটনার কথা প্রকাশ করা হয়েছে তা অতিরঞ্জিত।












Click it and Unblock the Notifications