কাশ্মীর সীমান্তে পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারত
জম্মু ও কাশ্মীরের দেগওয়ার সীমান্তে একটি পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারত। এদিন ভোরে এই ঘটনা ঘটেছে।
জম্মু ও কাশ্মীরের দেগওয়ার সীমান্তে একটি পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারত। এদিন ভোরে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনা ওপারের মনোওয়াল পোস্ট থেকে ক্রমাগত ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। যা দেখেই ভারত পাল্টা আক্রমণ করে।

বৃহস্পতিবার পাক হামলায় তিনজন সাধারণ ভারতীয় নাগরিক আহত হন। যার প্রত্যুত্তর দিল ভারত। ধ্বংস করে দিল পাক সেনার পোস্ট।
পাকিস্তানের হামলায় যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে দুজন হলেন কামাল দিন ও নাসিম আখতার। এরা দেগওয়ার তারওয়ানের বাসিন্দা। তাঁদের পুঞ্চের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। জেলা উন্নয়ন আধিকারিক রাহুল যাদব ও পুঞ্চের এসএসপি হাসপাতালে নিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন ও সমস্ত ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।












Click it and Unblock the Notifications