ভারতে একদিনে ২২ হাজার ছাড়াল করোনার আক্রান্তের সংখ্যা
লাফিয়ে বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, একদিনে ২২ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা । এভাবেই ক্রমেই বাড়ছে দেশের করোনা সংক্রমণ। লকডাউনের মধ্যেও কিছুতেই বাগ মানছে না করোনার প্রবল দংশন।

শুধুমাত্র মহারাষ্ট্রেই ২ লাখের বেশি মানুষ সংক্রমিত। এমন পরিস্থিতিতে প্রতিদিনের হারে গোটা দেশে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিকে, পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২২,৭৭১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে।
শনিবার আক্রান্তের সংখ্যা দেশে মোট গিয়ে দাঁড়িয়েছে ৬,৪৮, ৩১৫ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮, ৬৫৫ জন। নতুন করে শনিবারের শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪২ জন।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই শুধু মৃত্যু হয়েছে ১৯৮ জনের। ৬৪ জন তামিলনাড়ুতে মারা গিয়েছেন, দিল্লিতে ৫৯ জন, কর্ণাটকে ২১ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে । সবমিলিয়ে করোনার জেরে গোটা দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications