ভারতে করোনা আক্রান্তেের সংখ্যা ৬ লাখ পার করল! দৈনিক হারে নয়া রেকর্ড

করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ৬ লাখ ছাড়িয়েছে। হু হু করে বাড়ছে রোজের করোনা আক্রান্তের সংখ্যা।দৈনিক হার রোজ একটা নতুন রেকর্ড গড়ছে। এমন পরিস্থিতিতে করোনার গ্রাসে এদিন নতুন করে ৫০০ জনের মৃত্যু হয়েছে দেশে। একদিনে নতুন করে ৫০০ জনের এই মৃত্যু এর আগে দেখেনি দেশ।

India crosses 6 lakh cases with 500 death in single day

উল্লেখ্য, মহারাষ্ট্র ও দিল্লিতে রোজই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। মহারাষ্ট্রে নতুন করে ৫৫৩৭ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ।একা মহারাষ্ট্রে এই মুহূর্তে ৭৯০৭৫ জন আক্রান্ত। অন্যদিকে, সেখানে প্রায় ১ লাখের কাছাকাছি আক্রান্ত সেরে উঠেছেন। মৃত্যু হয়েছে ৮ হাজারের ওপর মানুষের।

দিল্লিতে বুধবার নতুন করে ২৪৪২ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে।দিল্লিতে আপাতত ২৭ হাজারের ওপর মানুষ করোনা আক্রান্ত। এদিকে, মঙ্গলবার এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৬৫২ জন আক্রান্ত হয়েছিলে। সেই তুলনায় বুধবার আক্রান্তের সংখ্যা কিছু কম। এদিন ৬১১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবারের মতোই বুধবারও সুস্থ হওয়াদের সংখ্যা শতাংশের নিরিখে ৬৫.৩৫%। পাশাপাশি মঙ্গলবারের মতো বুধবারেও মৃতের সংখ্যা ১৫।

এদিকে ভারতে এদিন ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী ৫০৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পশ্চিমবহ্গে বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৯১৭০ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৯৬৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+