ভারতে করোনা আক্রান্ত পেরলো সাড়ে ২২ লক্ষের গণ্ডী! ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৫৩, ৬০১

সারা দেশে করোনা আক্রান্তের নিরিখে সাড়ে ২২ লক্ষের গণ্ডী পেরিয়ে গেল ভারত। এদিন সকাল ১০ টা পর্যন্ত ২২,৬৯,০৫২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৫৩৬০১ জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার

সারা দেশে করোনা আক্রান্তের নিরিখে সাড়ে ২২ লক্ষের গণ্ডী পেরিয়ে গেল ভারত। এদিন সকাল ১০ টা পর্যন্ত ২২,৬৯,০৫২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৫৩৬০১ জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৭৬ জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

একদিনে ৪৭২৭৬ জন সুস্থ

একদিনে ৪৭২৭৬ জন সুস্থ

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিনে ৪৭২৭৬ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৮৭১ জনের।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ভারত

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ভারত

মৃত ও আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিল ভারতের থেকে এদিয়ে থাকলেও গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের নিরিখে বিশ্বে ভারত সবার আগে।

দৈনিক আক্রান্তের নিরিখে আগে মহারাষ্ট্র

দৈনিক আক্রান্তের নিরিখে আগে মহারাষ্ট্র

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই উঠে এসেছে তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি। ষষ্ঠস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ.

ভারতে আক্রান্ত সাড়ে ২২ লক্ষের বেশি

ভারতে আক্রান্ত সাড়ে ২২ লক্ষের বেশি

এদিন আক্রান্তের সংখ্যার নিরিখে সাড়ে ২২ লক্ষ পেরিয়ে গিয়েছে ভারত। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২২, ৬৯,০৫২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৩৯ হাজারের বেশি। আর সুস্থ হয়ে গিয়েছেন ১৫ লক্ষ ৮৩ হাজারের বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+