২৪ ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত ১৩৩৬, মৃত্যু ৪৭ জনের

ভারতে করোনায় সংক্রমণের হার দ্বিগুণের সময় যতই বারুক না কেন, গত ২৪ ঘন্টায় সারা দেশ থেকে ১৩৩৬ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু ঘটনা ঘটেছে ৪৭ টি।

ভারতে করোনায় সংক্রমণের হার দ্বিগুণের সময় যতই বারুক না কেন, গত ২৪ ঘন্টায় সারা দেশ থেকে ১৩৩৬ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু ঘটনা ঘটেছে ৪৭ টি। এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে মোট সংক্রমণের সংখ্যা ১৮৫০০ ছাড়িয়ে গিয়েছে।

ভারতে আক্রান্ত ১৮,৬০১, মৃত ৫৯০

ভারতে আক্রান্ত ১৮,৬০১, মৃত ৫৯০

সারা দেশে আক্রান্তের সংখ্যা ১৮৬০১। কিন্তু এর মধ্যে করোনা সক্রিয় হলেন ১৪,৭৫৯ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৩২৫২ জন। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সোমবার সকালেই ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ১৭২৬৫ জন। তারপর থেকে ১৫৫৩ জন সংক্রমিত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে

আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে

সরকারি তরফে জানানো হয়েছে, ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে। স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, লকডাউনের আগে এই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল ৩.৪ দিনে।

বেশ কিছু রাজ্যে আক্রান্ত দ্বিগুণ হতে আরও বেশি সময় লাগছে

বেশ কিছু রাজ্যে আক্রান্ত দ্বিগুণ হতে আরও বেশি সময় লাগছে

আটটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল, দিল্লি, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, ছত্তিশগড়, তামিলনাড়ু এবং বিহারে ২০ দিনের কম সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, অসম, উত্তরাখণ্ড এবং লাদাখে আক্রান্ত দ্বিগুণ হতে সময় লাগছে ২০ থেকে ৩০ দিন। ওড়িশায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে ৩৯.৮ দিনে আর কেরলে দ্বিগুণ হয়েছে ৭২.২ দিনে।

সারা দেশে গত ১৪ দিনে ৫৯ টি জেলা থেকে কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। পুদুচেরির মাহে, কর্নাটকের কোডাগু, উত্তরাখণ্ডের পৌরী গাড়োয়ালে গত ২৮ দিনে কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+