করোনা আক্রান্তের অ্যাক্টিভ কেসে চিনকেও ছাপিয়ে গেল ভারত
করোনা আক্রান্তের অ্যাক্টিভ কেসে চিনকেও ছাপিয়ে গেল ভারত
করোনা অক্রান্তের অ্যক্টিভ কেসে এবার চিনকেও ছাপিয়ে গেল ভারত। শুক্রবার এমনটাই জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ পৌঁছে গেছে। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭২।

বর্তমানে চিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৭২৭
সূত্রের খবর, বর্তমানে চিনে করোনা আক্রান্তের অ্যাকটিভ কেসের সংখ্যা মাত্র ১৭২৭টি। অথচ চিনেই প্রথম করোনা প্রাদুর্ভাব দেখা যায় সেখান থেকেই ক্রমে তা বিশ্বের বাকি দেশ গুলিতে ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত সেখানে ৮১৬২০ জনের শরীরে করোনার চিহ্ন পাওয়া যায়। তার মধ্যে মারা গিয়েছেন ৩৩২২ জন। একইসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৭৬,৫৭১ জন।

শনিবার জাতীয় শোক চিনে
করোনভাইরাস জনিত রোগের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শনিবার জাতীয় শোক ঘোষণা করেছে চিন। চিনের রাজধানী বেইজিংয়ে ৫৮৩ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে যার মধ্যে এখনও ১৪১ জনের চিকিত্সা চলছে। প্রায় তিন মাস দীর্ঘ লড়াইয়ের পর বর্তমানে প্রাণঘাতী করোনাকে অনেকটাই বাগে আনতে পেরেছে চিন।

ভারতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র
এদিকে ভারতে মহারাষ্ট্রই করোনার থাবায় বাকি রাজ্য গুলির থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে এখনও পর্যন্ত ৩৩৫ জনের শরীরে করোনার চিহ্ন দেখা গেছে। তামিলনাড়ুর অবস্থাও বেশ খানিকটা খারাপ এই ক্ষেত্রে। সেখানেও ৩৩৫ জন করোনার ইতিবাচক পরীক্ষা করেছেন।












Click it and Unblock the Notifications