উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেল ভারত, দৈনিক সংক্রমণের হারে বিশ্বে তৃতীয়
উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেল ভারত, দৈনিক সংক্রমণের হারে বিশ্বে তৃতীয়
দিন যত এগোচ্ছে তত করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। দেশে করোনা সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। যার জেরে ইতালিকেও পিছনে ফেলল ভারত। আর দৈনিক সংক্রমণের হারে বিশ্বে তিন নম্বরে উঠে এসেছে দেশ।

ইতালিকে ছাড়াল ভারত
করোনা সংক্রমণের নিরিখে ইতালিকে ছাড়িয়ে গেল ভারত। গত ২৪ ঘণ্টায় প্রায় ১০,০০০ জন করোনা সংক্রামিত হয়েছেন দেশে। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ২৯৮ জন। এখনও পর্যন্ত গোটা দেেশ যা সর্বাধিক বলে মনে করা হচ্ছে।

দৈনিক সংক্রমণে তৃতীয় ভারত
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। আমেরিকা এবং ব্রাজিলের পরেই স্থান হয়েছে ভারতের। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রামিত হয়েছেন প্রায় ১০,০০০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৫ হাজার জন।

করোনা সংক্রমণ নিয়ে মোদীকে আক্রমণ
করোনা লকডাউন ব্যর্থ অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল থেকে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন রাহুলরা। আনলক ১ শুরু হতেই তাই করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে দেশে।

পাল্টা রাহুলদের আক্রমণ বিজেপি
করোনা লকডাউন নিয়ে মোদীকে আক্রমণ করায় পাল্টা রাহুলদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ। গতকালই তিনি অভিযোগ করেছিলেন রাহুল ভারতে ইতালিেত পরিণত করতে চাইছেন। পরিসংখ্যানের হিসেবে ভারত সত্যিই ইতালিকে ছাপিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications