ভারতে ২৪ ঘণ্টায় ৫৪০ টি নতুন করোনা আক্রান্তের ঘটনা! স্বাস্থ্যমন্ত্রক কোন ইঙ্গিত দিচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রেরর নিউ ইয়র্ক যেন মৃত্যুপুরী। সেখানের পরিস্থিতি দেখে দিশা ঠাওরাতে পারছেন না চিকিৎসকরা। একসঙ্গে এত মৃত্যু তাঁদের হতবাক করছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ২ হাজার জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভারতের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। তেমনই ইঙ্গিত স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্টে।

ভারতের পরিস্থিতি কেমন?
গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, সারা দেশে ৫৪০ টি নতুন করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। নতুন করে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। যার জেরে লাফিয়ে বেড়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে ৫৭৩৪ জন করোনার জেরে অসুস্থ। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে ভারতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে করোনরা জেরে।

স্বাস্থ্যমন্ত্রক কী জানিয়েছে?
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৬৬ জনের মৃত্যু সংবাদ যেমন নিরাশারা বার্তা নিয়ে আসে, তেমনই ভারতে ৪৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। যে ঘটনাও প্রাসঙ্গিক এমন সংকটের পরিস্থিতিতে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় ৫০৯৫ জন আক্রান্ত।

ভারতের পরিস্থিতি
এদিকে, করোনা যুদ্ধে নেমে ফের একবার আর্থিক পরিস্থিতি মোকাবিলায় ব্রতী হয়েছে দেশ। জানা যাচ্ছে, আগামীর আর্থিক অবস্থা মোকাবিলায় নয়া নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই দেশের রাষ্ট্রপতি থেকে সাংসদদের বেতনে কাটছাঁট করে আর্থিক পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টায় রয়েছে ভারত।

ভারতের পক্ষে সুখবর কোনটি?
এদিকে, গবেষকদের দাবি, এখনও পর্যন্ত দেখা গিয়েছে টিবির প্রতিষেধক বিসিজি ভ্যাকসিন যাঁদের দেওয়া হয়েছে তাঁদের কোভিড ১৯ এর হাত থেকে মুক্তি পাওয়া সহজেই সম্ভব হয়েছে। আর তার জেরে গবেষকরা দেখার চেষ্টা করছেন যে, বিসিজি ভ্যাকসিনে সত্যিই কি মানুষের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কি না! যা ভারতের পক্ষে সুখবর। কারণ, ভারতের যুবসমাজের বেশিরভাগকেই ছোটবেলাতেই এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications