ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত প্রায় ৭০ হাজার! বাড়ছে সুস্থতা, কমছে মৃত্যুর হার

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লক্ষের খুব কাছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯, ৯২১ জন। মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬,৯১, ১৬৬ জন।

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লক্ষের খুব কাছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯, ৯২১ জন। মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬,৯১, ১৬৬ জন। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৬৫ হাজারের গণ্ডি। এদিন সকালে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৫,২৮৮-এ।

ভারতে আক্রান্ত ৩৭ লক্ষের কাছে

ভারতে আক্রান্ত ৩৭ লক্ষের কাছে

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লক্ষের কাছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৩৬,৯১, ১৬৬ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৭.৮৫ লক্ষের মতো।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ২৮.৩৮ লক্ষ

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ২৮.৩৮ লক্ষ

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ২৮.৩৮ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতা ৭৭ শতাংশের মতো। আর মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৭৭ শতাংশের মতো।

 দৈনিক আক্রান্তের নিরিখে সবার আগে মহারাষ্ট্র

দৈনিক আক্রান্তের নিরিখে সবার আগে মহারাষ্ট্র

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৬ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ । মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ২৪৫৮৩ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত।

আক্রান্তের নিরিখে দিল্লিকে ছাড়িয়ে গেল পুনে

আক্রান্তের নিরিখে দিল্লিকে ছাড়িয়ে গেল পুনে

করোনায় আক্রান্তের নিরিথে শহরগুলির মধ্যে দিল্লিকে ছাড়িয়ে গেল পুনে। সোমবার সেখানে ১৯৩১ জন আক্রান্ত হয়েছেন। পুনেতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৭৫, ১০৫ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,৭৪,৭৪৮ জন।

বাড়ছে পরীক্ষার সংখ্যা

বাড়ছে পরীক্ষার সংখ্যা

আইসিএমআর-এর তথ্য বলছে ৩১ অগাস্ট পর্যন্ত ৪,৩৩,২৪,৮৩৪ টি পরীক্ষা করা হয়েছে। সোমবার পরীক্ষা করা হয়েছে ১০.২৬,৯২০ টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+