দেশে বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু, আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে পশ্চিমবঙ্গ
বৃহস্পতিবার সারা দেশে(India) করোনা ভাইরাস(coronavirus) সংক্রমণে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১, ২৯,৮৭৮ । ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত ৩৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,৮৭, ১২২-তে। দেশে
বৃহস্পতিবার সারা দেশে(India) করোনা ভাইরাস(coronavirus) সংক্রমণে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১, ২৯,৮৭৮ । ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত ৩৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,৮৭, ১২২-তে। দেশে মৃত্যুর হার (death) ১.১১ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৩, ৫৫, ৪৪০ জন।

ভারতে সক্রিয় আক্রান্ত ৩১,২৯,৮৭৮
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫, ৭৭২,৪৪০ । নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭৬, ১১০ জন। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১,২৯,৮৭৮।

বাড়ছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ২২৩, ৫৫, ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩, ৬৯, ০৭৭ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬. ৭৪ %-এ। মৃত্যুর হার খানিকটা বেড়ে হয়েছে ১.১১ %।

সংক্রমণ সব থেকে বেশি তামিলনাড়ুতে, তারপরেই কর্নাটক
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে তামিলনাড়ু । আক্রান্তের সংখ্যা ৩৪,৮৭৫। সুস্থ হয়েছেন ২৩, ৮৬৩ জন। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ৫৩, ৫৭৬। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৮, ৭৩৪ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৪, ২৮১। ২৪ ঘন্টায় সেখানে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৯, ৯৫১ জন। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ৩৪,০৩১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। সুস্থ হয়েছেন ৫১,৪৫৭ জন। চতুর্থ স্থানে রয়েছে কেরল। ৩২, ৭৬২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১২ জনের। সুস্থ হয়েছেন ৪৮, ৪১৩ জন। পঞ্চম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ২৩, ১৬০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৬ জনের। সুস্থ হয়েছেন ২৪, ৮১৯ জন। ষষ্ঠস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ১৯, ০০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। সুস্থ হয়েছেন ১৯, ১৫১ জন। সপ্তম স্থানে রয়েছে ওড়িশা। ১১,০৯৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়েছেন ১০, ০৩৬ জন।

২৪ ঘন্টায় ২০, ৫৫, ০১০ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ২০, ৫৫, ০১০ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৬৫, ৫৬৮, ৮৫৪ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩, ৪৩১, ৭৮৬ জনের। সুস্থ হয়েছেন ১৪৪, ৫৮৯, ০২৯ জন।












Click it and Unblock the Notifications