ভারতে করোনায় সুস্থতার হার ৯৫.৭৮%, মৃত্যুর সংখ্যা নামল ৩০০-র নিচে! আক্রান্তের নিরিখে কেরল প্রথম, তৃতীয় বাংলা

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০১, ৬৯, ৮১৮ -তে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২, ২৭৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২৩, ০৬৭। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এদি

শনিবার সকালে সারা দেশে (India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০১, ৬৯, ৮১৮ -তে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২, ২৭৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২৩, ০৬৭। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৭, ৩৪৩ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৭, ৪০, ১০৮ জন।

ভারতে আক্রান্ত ১,০১, ৬৯, ৮১৮

ভারতে আক্রান্ত ১,০১, ৬৯, ৮১৮

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০১, ৬৯, ৮১৮ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ৮১, ৬৬৭। সারা দেশে শেষবার আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল ২৮ নভেম্বর।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯৭, ৪০, ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২,২২৭৪ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫. ৭৮ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫,৩৯৭। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪, ০৩২। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৯৩১ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৪৩১। ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৪২৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ১৫৪১ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৩১ জনের, সুস্থ হয়েছেন ১৯৫৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।। সেখানে ১২১৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩৪২ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে দ্বিতীয়স্থানে। তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মাত্র ৭৫৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩৭০ জন।

২৪ ঘন্টায় ১০, ৩৯, ৬৪৫ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১০, ৩৯, ৬৪৫ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৫৩, ৫২৭ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১৬, ৭১, ৫৯, ২৮৯ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮০, ২০৭, ৩০০ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৭৫৭, ৬৪০ জনের। সুস্থ হয়েছেন ৫৬, ৪৭২, ২৭১ জন। করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন ব্রিটেনে পাওয়া গিয়েছিল, তা এবার ইতালি, নেদারল্যান্ডস এবং জাপানেও পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+