২৪ ঘন্টায় দেশব্যাপী অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা! সংক্রমণে মহারাষ্ট্রকে ছাড়াল বাংলা
মঙ্গলবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা সাড়ে ৭৯ লক্ষের কাছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৯,৪৬, ৪২৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬, ৪৭০
মঙ্গলবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা সাড়ে ৭৯ লক্ষের কাছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৯,৪৬, ৪২৯-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬, ৪৭০ জন। মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,১৯, ৫০২ -তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫০ শতাংশ।

ভারতে আক্রান্ত ৭৯,৪৬, ৪২৯
সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৯,০৯, ৬২৪-তে। ২৪ ঘন্টায় তা বেড়ে হয়েছে ৭৯,৪৬, ৪২৯। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬, ২৫, ৮৫৭-এ।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৭২, ০১, ০৭০ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩, ৮৪২ জন। ২৬ অক্টোবর সোমবার সুস্থতার হার ছিল ৯০.২৩%। এদিন সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬২%।

মহারাষ্ট্রে সংক্রমণ বাংলার থেকে কম
সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৩, ৭৪৫। আক্রান্তের সংখ্যা ৩,৯৭,২১৮ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৩৫৩ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ২০ জনের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৩,৬০০-র কিছু বেশি। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ৪৮, ৬৬৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৩৪, ১৩৭। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯,৯০৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩, ৩৪৮ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৪ জনের।

পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরোলেও করোনা আক্রান্তের সংখ্যায় হেরফের হচ্ছে। সোমবার মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩, ৮৮৯ জন। সোমবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৬৪%।
সারা দেশে আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আর সক্রিয় আক্রান্তের নিরিখে এখনও চতুর্থস্থানে রাজ্য। মহারাষ্ট্র, কর্নাটক, কেরলের পরেই অবস্থান পশ্চিমবঙ্গের। মৃত্যুর সংখ্যার নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গের আগে যেসব রাজ্য রয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ।

২৪ ঘন্টায় ৯, ৫৮, ১১৬ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ৫৮, ১১৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৩, ৭৭৭, ১৮৮ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ১৬৪, ৫১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩২, ১৮২, ১৮১ জন।












Click it and Unblock the Notifications