জুন মাসের পর প্রথমবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের ঘরে! সংক্রমণে কেরল প্রথম, চতুর্থ বাংলা
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০২, ২৪, ৩০৩ -তে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,০৭২ জন। মৃত্যু হয়েছে ২৫২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০২, ২৪, ৩০৩ -তে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,০৭২ জন। মৃত্যু হয়েছে ২৫২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪৮, ১৫৩ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৮, ০৭, ৫৬৯ জন।

ভারতে আক্রান্ত ১,০২, ২৪, ৩০৩
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০২, ২৪, ৩০৩ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,৬৮, ৫৮১। জুন মাসের পর সারা দেশে আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের ঘরে নামল সারা দেশে। ভারতে এখনও পর্যন্ত নতুন কোভিড স্ট্রেনে আক্রান্ত ছয়জনকে সনাক্ত করা গিয়েছে।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯৮, ০৭, ৫৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪, ৯০০ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫. ৯২ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৩,০৪৭। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪, ০২৬। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৯৯১ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,৪৯৮। ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫০১ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে ছত্রিশগড়। সেখানে ১১৮৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ জনের। সুস্থ হয়েছেন ১৯০১ জন। চতুর্থ স্থানে রয়েছে বাংলা। ১০২৮ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ২৭ জনের, সুস্থ হয়েছেন ১৬১৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ১০০৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১০৭৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে দ্বিতীয়স্থানে। ২৪ ঘন্টায় দিল্লিতে মাত্র ৫৬৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯৫৯ জন।

২৪ ঘন্টায় ৯, ৮৩, ৬৯৫ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ৮৩, ৬৯৫ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮১, ৬৭২, ০৭৪ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৭৮১, ৫০৫ জনের। সুস্থ হয়েছেন ৫৭, ৭৯৮, ২৬৩ জন।












Click it and Unblock the Notifications