২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৭৩, ২৭২ জন! সারা দেশে কমল সক্রিয় আক্রান্তের সংখ্যা

শুক্রবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৯ লক্ষ পেরিয়ে গিয়েছিল। শনিবার সকালে তা পৌঁছে গিয়েছে, ৬৯,৭৯, ৪২৪-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩, ২৭২ জন ।

শুক্রবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৯ লক্ষ পেরিয়ে গিয়েছিল। শনিবার সকালে তা পৌঁছে গিয়েছে, ৬৯,৭৯, ৪২৪-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩, ২৭২ জন । মৃত্যু হয়েছে ৯২৬ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৭,৪১৬-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৪ শতাংশ।

ভারতে আক্রান্ত ৬৯,৭৯, ৪২৪

ভারতে আক্রান্ত ৬৯,৭৯, ৪২৪

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা বৃহস্পতিবার ছিল ৬৮, ৩৫, ৬৫৫ জন। শনিবার তা হয়েছে, ৬৯,৭৯, ৪২৪। বৃহস্পতিবার সক্রিয় আক্রান্ত ছিলেন ৯,০৭, ৮৮৩ জন। শনিবার এই সংখ্যাটা কমে হয়েছে ৮, ৮৩১৮৫ জন।

বাড়ছে সুস্থতার হার

বাড়ছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৯.৮৮ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮২,৭৫৩ জন। বৃহস্পতিবার সকালে সুস্থতার হার ৮৫.২৫%। এদিন সকালে তা বেড়ে হয়েছে ৮৫.৮১%।

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা

সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১, ৭৫৬। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৯,২৫০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে গত দু-এক দিনে সংক্রমণের সংখ্যাটা কমেছে। অন্যদিকে সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,০৬, ০১৮। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন সাড়ে ১৭ হাজারের বেশি।

২৪ ঘন্টায় ১১,৬৪,০১৮ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১১,৬৪,০১৮ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১১,৬৪,০১৮ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার সকালে জানানো হয়েছিল আগের দিন ১১,৯৯, ৮৫৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩,৭১,১৩,৪১০ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৭২, ৭১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৭৯, ০০, ৩৫১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+