২৪ ঘন্টায় দেশে করোনায় কমল সংক্রমণ ও মৃত্যু! সুস্থ হয়েছেন ৫৬ লক্ষ ৬২ হাজারের বেশি
মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৬,৮৫,০৮২ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,২৬৭ জন । মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে
মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৬,৮৫,০৮২ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,২৬৭ জন । মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৩,৫৬৯-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৫ শতাংশ।

ভারতে আক্রান্ত ৬৬,৮৫, ০৮২
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা সোমবারই পেরিয়েছিল ৬৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে আক্রান্তের সংখ্যা ৬৬,৮৫, ০৮২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯,১৯,০২৩ জন।

বাড়ছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৬.৬২ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৫,৭৮৭ জন। সোমবারের মতো মঙ্গলবার সকালেও সারা দেশে সুস্থতার হার ৮৪.৩৪%।

মহারাষ্ট্রে আক্রান্ত কমেছে, বাড়ছে সুস্থতা
সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৪, ৮৭৬। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫,০৪২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,৫৩,৬৫৩। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার।

২৪ ঘন্টায় ১০,৮৯, ৪০৩ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ১০,৮৯, ৪০৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত (৫ অক্টোবর পর্যন্ত) দেশে পরীক্ষার সংখ্যা ৮,১০,৭১,৭৯৭টি।

১৫ অক্টোবর থেকে স্কুল খোলার গাইডলাইন
কেন্দ্রীয় সরকার ১৫ অক্টোবর থেকে সারা দেশে স্কুল খোলার গাইডলাইন জারি করেছে। সেখানে বলা হয়েছে, অভিভাবকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে স্বেচ্ছায় স্কুলে যেতে পারবে ছাত্রছাত্রীরা।












Click it and Unblock the Notifications