দেশে করোনায় সুস্থের সংখ্যা ১ কোটি ছাড়াল! সংক্রমণে চতুর্থ, মৃত্যুতে দ্বিতীয় বাংলা
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৩, ৯৫, ২৭৮ -তে। মৃত্যু হয়েছে ২২২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৩৩৬-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৩, ৯৫, ২৭৮ -তে। মৃত্যু হয়েছে ২২২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৩৩৬-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০০, ১৬, ৮৫৯ জন।

ভারতে আক্রান্ত ১,০৩, ৯৫, ২৭৮
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৩, ৯৫, ২৭৮ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,২৮, ০৮৩। পরপর ১৩ দিন ভারতে মৃত্যুর সংখ্যাটা রয়েছে ৩০০-র নিচে।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০০, ১৬, ৮৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯, ৫৮৭ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৩৬ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থ স্থানে বাংলা
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৬, ৩৯৪। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫, ০৫৯। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,২১০ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪,৩৮২। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৬৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৫৭০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে ছত্তিশগড়। ১০৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ১০৪২ জন। চতুর্থ স্থানে রয়েছে বাংলা। ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২২ জনের, সুস্থ হয়েছেন ১২৭১ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ৮১১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯৪৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। ষষ্ঠ , সপ্তম ও অষ্টমস্থান রয়েছে যথাক্রমে কর্নাটক, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ। তিন রাজ্যে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৭৮৪, ৭৩০ ও ৭২৯ জন। নবম স্থানে রয়েছে গুজরাত। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৬৫ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে দ্বিতীয়স্থানে।

২৪ ঘন্টায় ৯, ৩৭, ৫৯০ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ৩৭, ৫৯০ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮৭, ৬৪০, ৪০২ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৮৯১, ৬৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৩, ১৩১, ৯২৬ জন।












Click it and Unblock the Notifications