পরপর দু'দিন দেশে করোনায় আক্রান্ত আক্রান্ত ১৮৫০০-র আশপাশে! ২৪ ঘন্টায় সংক্রমণে পঞ্চম, মৃত্যুতে তৃতীয় বাংলা

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৪, ৩১, ৬৩৯ -তে। মৃত্যু হয়েছে ২২৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৭৯৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৪, ৩১, ৬৩৯ -তে। মৃত্যু হয়েছে ২২৮ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫০, ৭৯৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০০, ৫৬, ৬৫১ জন।

ভারতে আক্রান্ত ১,০৪, ৩১, ৬৩৯

ভারতে আক্রান্ত ১,০৪, ৩১, ৬৩৯

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪, ৩১, ৬৩৯ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,২৪, ১৯০। পরপর দুদিন ভারতে আক্রান্তের সংখ্যাটা ১৮৫০০-ক আশপাশেই থাকল।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০০, ৫৬, ৬৫১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯, ২৯৩ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬. ৪১ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, পঞ্চম স্থানে বাংলা

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, পঞ্চম স্থানে বাংলা

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫,১৪২ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪, ২৪১। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,২৫৮ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৬৯৩। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৭৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৮৯০ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানে উঠে এসেছে কর্নাটক। ৯৭০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ছত্তিশগড়। সেখানে ৯৬০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। পঞ্চম স্থানে রয়েছে বাংলা। ৯২৬ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের, সুস্থ হয়েছেন ১১৩৬ জন। ষষ্ঠ , সপ্তম ও অষ্টমস্থান রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও গুজরাত। তিন রাজ্যে যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৭৯০, ৭৬৭ ও ৬৮৫ জন। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে আর বাংলা রয়েছে তৃতীয়স্থানে।

২৪ ঘন্টায় ৯, ১৬, ৯৫১ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৯, ১৬, ৯৫১ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ১৬, ৯৫১ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮৯, ৩৫৮, ৭৭৪ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৯২২, ১৫৬ জনের। সুস্থ হয়েছেন ৬৪, ০১০, ২৩৮ জন। আমেরিকায় গত ২৪ ঘন্টায় ২৯০, ০০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+