সারা দেশে সংক্রমণের থেকে বেশি সুস্থতার হার! আক্রান্তের নিরিখে প্রথমে কেরল, চতুর্থস্থানে বাংলা
বৃহস্পতিবারই হয়তো সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৪ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮৩.৬৩ লক্ষ-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রা
বৃহস্পতিবারই হয়তো সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৪ লক্ষ পেরিয়ে যাবে। এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৮৩.৬৩ লক্ষ-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০, ২০৯ জন। মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,২৩,৬১১ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৯ শতাংশ।

ভারতে আক্রান্ত ৮৩.৬৩ লক্ষ
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৬৩ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫, ৩৩, ৭৮৭।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৭৬, ৫৬, ৪৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০, ২০৯ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.০৯%-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ
এদিনও সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র আর ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৫, ০০০। আক্রান্তের সংখ্যা ৪,৫৯, ৬৪৭ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৫৮৮ জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ২৮ জনের। ২৪ ঘন্টায় সংক্রমণ সব থেকে বেশি হয়েছে কেরল। দক্ষিণের বাম শাসিত এই রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৮,৫১৬। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে দিল্লি। সেখানে ৬,৮৪২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর নিরিখে সবার আগে থাকলেও পরিস্থিতির উন্নতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ৫,৫০৫। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ৯৮, ১৯৮। ২৪ ঘন্টায় দেশের মধ্যে সব থেকে বেশি ৩০০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই মৃত্যুর নিরিখে স্থান বাংলার। রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে দিল্লি। সেখানে ৫১ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘন্টায় ১২, ০৯, ৪২৫ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১২, ০৯, ৪২৫ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৮, ৪৩৬, ৯২২ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ২৩০, ৯৯১ জনের। সুস্থ হয়েছেন ৩৪, ৬৭২, ১৬৯ জন।












Click it and Unblock the Notifications