শুক্রবারের থেকে সংক্রমণ কমল ২১%! মৃত্যু সংখ্যায় এখনও চিন্তাজনক, আক্রান্তে তৃতীয় বাংলা
শনিবার সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৩,৪৫, ৫৫, ৪৩১। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৬৭, ৯৩৩-এ। দেশে মৃত্যুর হা
শনিবার সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৩,৪৫, ৫৫, ৪৩১। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৬৭, ৯৩৩-এ। দেশে মৃত্যুর হার (death) ১.৩৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩, ৩৯, ৮৮, ৭৯৭ জন।

ভারতে আক্রান্ত ৩,৪৫, ৬৩, ৭৪৯
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫, ৬৩, ৭৪৯। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩১৮ জন। শুক্রবারের থেকে যা ২১ শতাংশ কম। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৭০১৯। ২৪ ঘন্টায় সারা দেশে সক্রিয় আক্রান্ত কমেছে ৩১১৪।

সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৩৯৮৮৭৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০,৯৬৭ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮. ৩৪ %-এ। মৃত্যুর হার ১.৩৫ %।

এখনও সব থেকে বেশি আক্রান্ত ও মৃত্যু কেরলে
গত টানা ৫০ দিন আক্রান্তের সংখ্যা রয়েছে ২০ হাজারের নিচে। আর ৫০ হাজারের নিচে রয়েছে গত ১৫৩ দিন। এখনও সব থেকে বেশি আক্রান্ত কেরলে। ২৪ ঘন্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ৪৬৭৭ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু ৭৪৬ জন। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ ৭১০ জন। এরপরে রয়েছে কর্নাটক ৪০২, মিজোরাম ৩৫৯ জন। বড় রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৮৪, উত্তর প্রদেশে ৮ জন আক্রান্ত হয়েছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৩।
সব থেকে বেশি মৃত্যুও কেরলে। ২৪ ঘন্টায় ৩৮৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৩৪, তামিলনাড়ুতে ১১, পশ্চিমবঙ্গে ৯, জম্মু ও কাশ্মীরে ৪, হিমাচল প্রদেশে ৩ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে কোনও মৃত্যু হয়নি।

২৪ ঘন্টায় ৯, ৬৯, ৩৫৪ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ৬৯, ৩৫৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৮৩,৮৮,৮২৪জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১,২০, ২৭, ০৩, ৬৫৯ জন।












Click it and Unblock the Notifications