দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৯ দিনে সব থেকে কম! শুক্রবারের তুলনায় সংক্রমণ কমল ১২.৬%
সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় আরও অনেকটাই কমল। এদিনও মৃতের সংখ্যা ২৫৫। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১,২১,৮৮১। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,১৩,
সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় আরও অনেকটাই কমল। এদিনও মৃতের সংখ্যা ২৫৫। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১,২১,৮৮১। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,১৩, ৪৮১-এ। দেশে মৃত্যুর হার (death) ১.২০ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪, ২২, ৭০, ৪৮২ জন।

ভারতে আক্রান্ত নতুন করে আক্রান্ত ১১,৪৯৯
শনিবার সকালে সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১,৪৯৯। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,২১, ৮৮১। ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১২,৩৫৪। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩, ৫৯৮ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৮.৫২%। আক্রান্তের সংখ্যা গত ৪৯ দিনে সব থেকে কম। আর শুক্রবারের তুলনায় আক্রান্তের সংখ্যা ১২.৬ শতাংশ কম।

একনজরে শুক্রবারের পরিসংখ্যান
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ১৩, ১৬৬ জন। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৩০২। পজিটিভিটি রেট কমে হয়েছে ১.২৮ শতাংশ। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনা মুক্তি হয়েছিল শুক্রবার। ২৬৯৮৮ জনের করোনা মুক্তি হয়েছিল।

সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪২২৭০৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৫৯৮ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮. ৫২ %-এ।

এখনও সব থেকে বেশি মৃত্যু কেরলে
দেশের সবকটি রাজ্যেই সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রম হ্রাসমান। গত কয়েকদিনের মতো এখনও সব থেকে বেশি সক্রিয় করোনা আক্রান্তেকর সংখ্যা কেরলে। মৃত্যুও হয়েছে কেরলে সব থেকে বেশি। সেখানে গত ২৪ ঘন্টা করোনা আক্রান্ত হয়েছেন, ৪৪৩৩ জন। এরপরেই সক্রিয় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে ১৫৬০ জন। ২৪ ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এদিনও বিভিন্ন সময়ে কেরলে মৃত্যু এদিনের তালিকায় যুক্ত হয়েছে। এদিন সেই তালিকায় ১২৮ জনের নাম যুক্ত হওয়ার কেরলের ২৪ ঘন্টার নিরিখে মতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫৫-এ।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি
২৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬০ জন। মৃত্যু ৪ জনের। ওই দিন করোনা মুক্ত হয়েছে ৪৩০ জন। সুস্থতার হার ৯৮.৮৫%। রাজ্যে পজিটিভি রেট ০.৮৩%। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৩১,৫১১।

২৪ ঘন্টায় ১১,৩৬,১৩৩ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১১,৩৬,১৩৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৮, ২৯, ৫৮২ জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১, ৭৭, ১৭, ৬৮, ৩৭৯ জন।












Click it and Unblock the Notifications