দেশে করোনায় গত ৭ মাসে সংক্রমণ সর্বাধিক! ২৪ ঘন্টায় বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ। গতকালের থেকেও এদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১৭,৮২০। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪০২ জনের মৃত্যু হয়েছে। এদিন স
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ। গতকালের থেকেও এদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১৭,৮২০। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪০২ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৮৫, ৭৫২-এ। দেশে মৃত্যুর হার (death) ১.৩২ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩, ৪৯, ৪৭, ৩৯০ জন।

ভারতে আক্রান্ত ৩,৬৮, ৫০, ৯৬২
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬৮, ৫০, ৯৬২। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৬৮, ৮৩৩ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৬৪, ২০২ জন। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪, ১৭, ৮২০। ২৪ ঘন্টায় সারা দেশে সক্রিয় আক্রান্ত বেড়েছে ১, ৪৫, ৭৪৭। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ৩.৮৫%।

সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৪৯৪৭৩৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১, ২২, ৬৮৪ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৪. ৮৩ %-এ। মৃত্যুর হার ১.৩২ %।

এখনও সব থেকে বেশি মৃত্যু দিল্লিতে
প্রতিদিনই সারা দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহামারী বিশেষজ্ঞদের অনুমান জানুয়ারির শেষের দিকে দেশে আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছবে, তারপর তা কমতে থাকবে। দিকে ২৪ ঘন্টার নিরিখে সব থেকে বেশি সক্রিয় করোনা আক্রাম্ত কর্নাটকে। সেখানে ২৫৬০৪ জন সক্রিয় আক্রান্তের বৃদ্ধি হয়েছে। এরপরেই সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে তামিলনাডুতে, ১৪৪০৭। পশ্চিমবঙ্গে বৃদ্ধি হয়েছে ১৩৯৩০ এবং উত্তর প্রদেশে ১৩৪১৮। কেরলে ১২২৯১ এবং দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৮৮৭। তবে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮৩৬। ২৪ ঘন্টায় সব থেকে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। তারপরেই রয়েছে বাংলা, ২৮ জন এবং তামিলনাড়ু ২৬ জন। কেরলে ২০ জনের মৃত্যু হলেও, এর সঙ্গে আগেকার ১৭৯ জনের মৃত্যুর সংখ্যা যুক্ত হওয়ায় মৃতের সংখ্যাটা স্বাভাবিক ভাবেই বেড়েছে সাড়া দেশে।

২৪ ঘন্টায় ১৬, ১৩, ৭৪০ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১৬, ১৩, ৭৪০ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৮, ০২, ৯৭৬ জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১, ৫৬, ০২, ৫১, ১১৭ জন।












Click it and Unblock the Notifications