দেশে করোনায় মৃতের সংখ্যা হাজারের ওপরে হলেও কমল পজিটিভিটি রেট! নতুন করে আক্রান্ত ১.২৭ লক্ষের বেশি

সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় বেশ কিছুটা কমল। এদিনও মৃতের সংখ্যা এক হাজারের ওপরে। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৩, ৩১, ৬৪৮। ২৪ ঘন্টায় ১০৫৯ জনের মৃত্যু হয়েছে।

সারা দেশে (India) করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় বেশ কিছুটা কমল। এদিনও মৃতের সংখ্যা এক হাজারের ওপরে। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৩, ৩১, ৬৪৮। ২৪ ঘন্টায় ১০৫৯ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,০১, ১১৪-এ। দেশে মৃত্যুর হার (death) ১.১৯ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪, ০২, ৪৭, ৯০২ জন।

ভারতে আক্রান্ত নতুন করে আক্রান্ত ১,২৭, ৯৫২

ভারতে আক্রান্ত নতুন করে আক্রান্ত ১,২৭, ৯৫২

শনিবার সকালে সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,২৭, ৯৫২। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩, ৩১,৬৪৮। ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১০৩,৯২১। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২,৩০,৮১৪ জন। শতাংশের নিরিখে সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রায় ৩.১৬%।

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

একনজরে শুক্রবারের পরিসংখ্যান

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ১,৪৯, ৩৯৪ জন। শুক্রবারও মৃতের সংখ্যা ছিল এক হাজারের বেশি। পজিটিভিটি রেট কমে হয়েছে ৭.৯ শতাংশ।

সুস্থতার হার

সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪০২৪৭৯০২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২, ৩০, ৮১৪ জন। এদিন সকালে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫. ৬৪ %-এ। মৃত্যুর হার ১.১৯ %।

 সব থেকে বেশি মৃত্যু কেরলে

সব থেকে বেশি মৃত্যু কেরলে

দেশের সবকটি রাজ্যেই সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। এই মুহূর্তে সব থেকে বেশি সক্রিয় করোনা আক্রান্ত কেরলে। সেখানে এখনও সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬৮৭১ জন। এরপরেই সক্রিয় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি তামিলনাড়ুতে ১,৫৫,৩২৯ জন। ২৪ ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৬৮৯ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ২২৫ জনের। কিন্তু বিভিন্ন সময়ে কেরলে হিসেবে মধ্যে আসা মৃত্যুও এদিনের তালিকায় যুক্ত হয়েছে। এদিন সেই তালিকায় ৩৭০ জনের নাম যুক্ত হওয়ার কেরলের ২৪ ঘন্টার নিরিখে মতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৯৫।

 পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৩ জন। মৃত্যু ৩৫ জনের। ওই দিন করোনা মুক্ত হয়েছে ২৪২১ জন। সুস্থতার হার ৯৭.৯৬%। রাজ্যে পজিটিভি রেট ৩.১০%। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ৪৯,১৫২।

২৪ ঘন্টায় ১৬, ০৩, ৮৫৬ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১৬, ০৩, ৮৫৬ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১৬, ০৩, ৮৫৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। শুক্রবার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪৭, ৫৩, ০৮১ জনকে। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন পেয়েছেন ১, ৬৮, ৯৮, ১৭, ১৯৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+