২৪ ঘন্টায় দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা! ২৭ দিন পর মৃত্যুর সংখ্যা হাজারের নিচে

মঙ্গলবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৬১ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০,৫৮৯ জন । মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। ২৭ দিন টানা মৃত্যুর সংখ্যা ১ হাজারের বেশি থাকার পর তা

মঙ্গলবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৬১ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০,৫৮৯ জন । মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। ২৭ দিন টানা মৃত্যুর সংখ্যা ১ হাজারের বেশি থাকার পর তা কিছুটা নিচে নামল। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৬৩১৮-তে। । দেশে মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।

ভারতে আক্রান্ত পেরিয়েছে ৬১ লক্ষ

ভারতে আক্রান্ত পেরিয়েছে ৬১ লক্ষ

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৬১ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৬১ লক্ষ ৪৫ হাজারের বেশি। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯,৪৭,৫৭৬।

সারা দেশে করোনা মুক্তের সংখ্যা প্রায় ৫১ লক্ষের বেশি

সারা দেশে করোনা মুক্তের সংখ্যা প্রায় ৫১ লক্ষের বেশি

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫১.০১ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪৮৭৭ জন। সারা দেশে সুস্থতার হার ৮৩.০১%। সোমবার যা ছিল ৮২.৫৮ শতাংশ।

কেরলে ওনমের পরেই সংক্রমণ বেড়েছে ১২৬%

কেরলে ওনমের পরেই সংক্রমণ বেড়েছে ১২৬%

কেরলে ওনমের পরেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী সেখানে আক্রান্তের সংখ্যায় ১২৬% বৃদ্ধি হয়েছে।

বদলাচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি

বদলাচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি

২৪ ঘন্টায় সেখানে ১১,৯২১ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩,৫১, ১৫৩। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন ১৯,৯৩২ জন।

২৪ ঘন্টায় ১১,৪২,৮১১ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ১১,৪২,৮১১ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ১১,৪২,৮১১ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭,৩১,১০,০৪১ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+