দেশে আরও বাড়ল সুস্থতার হার! এখনও পর্যন্ত মৃত্যু ৯৩, ৪১০ জনের
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫, ৬৯৮ জন । মৃত্যু হয়েছে ১০৮৯ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩৪১০-তে। । দ
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫, ৬৯৮ জন । মৃত্যু হয়েছে ১০৮৯ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩৪১০-তে। । দেশে মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।

ভারতে আক্রান্ত পেরিয়েছে ৫৯ লক্ষ
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ০১ হাজারের বেশি। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯,৬১,২৩৩।

সারা দেশে করোনা মুক্তের সংখ্যা প্রায় ৪৮ লক্ষের বেশি
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪৮.৪৬ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৩, ৩২৫ জন। সারা দেশে সুস্থতার হার ৮২.১৪ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১৭, ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩,০০, ৭৫৭। জন। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সুস্থতার সংখ্যাতেও মহারাষ্ট্র সবার আগে। গত ২৪ ঘন্টায় সেথানে প্রায় ১৯, ৫৯২ সুস্থ হয়েছেন। এরপর সুস্থতার সংখ্যায় রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক।

এখনও পর্যন্ত দেশে ৭.০২ কোটি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭,০২, ৬৯, ৯৭৫ টি স্যাম্পেল পরীক্ষা করানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর পরীক্ষা করা হয়েছে ১৩, ৪১, ৫৩৫ টি স্যাম্পেল।












Click it and Unblock the Notifications