পরপর দুদিন দেশে আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বাড়ল! এখনও চিন্তার কেন্দ্রে মহারাষ্ট্র
মঙ্গলবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,০৮৩ জন । মৃত্যু হয়েছে ১০৫৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৮৯৩৫-তে। ।
মঙ্গলবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,০৮৩ জন । মৃত্যু হয়েছে ১০৫৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৮৯৩৫-তে। । দেশে মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

ভারতে আক্রান্ত পেরিয়েছে ৫৫ লক্ষ
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৫৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজারের বেশি। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯৭৫৮৬১।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪৪.৯৭ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০১৪৬৮ জন। সারা দেশে সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১৫৭৩৮ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২,২৪, ৩৮০। জন। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সুস্থতার সংখ্যাতেও মহারাষ্ট্র সবার আগে। গত ২৪ ঘন্টায় সেথানে প্রায় ৩২ হাজার মানুষ সুস্থ হয়েছেন। এরপর সুস্থতার সংখ্যায় রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক।

২৪ ঘন্টায় দেশে ৯ লক্ষের বেশি পরীক্ষা
আইসিএমআর-এর তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার সংখ্যা ৯ লক্ষের বেশি। যদিও তা অন্যদিনের তুলনায় কম। এর আগে একদিনে দেশএ ১২ লক্ষের মতো পরীক্ষাও হয়েছে।












Click it and Unblock the Notifications