টানা ৫ দিন দৈনিক করোনা আক্রান্তে বিশ্ব রেকর্ড ভারতের! এখনও পর্যন্ত মৃত্যু ৭১,৬৪২ জনের

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪২ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৯০২ জন । মৃত্যু হয়েছে ১০১৬ জনের। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৭১ হাজারের গণ্ডি। এদিন সকালে মৃতের সংখ্য

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪২ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৯০২ জন । মৃত্যু হয়েছে ১০১৬ জনের। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৭১ হাজারের গণ্ডি। এদিন সকালে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৭১৬৪২-এ।

ভারতে আক্রান্ত ৪২ লক্ষের বেশি

ভারতে আক্রান্ত ৪২ লক্ষের বেশি

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৪২ লক্ষের বেশি। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৪২,০৪, ৬১৩ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৮.৮২ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ১০১৬ জনের।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৩২.৪৭ লক্ষ

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৩২.৪৭ লক্ষ

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩২.৪৭ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৯৬২৪ জনের বেশি। সারা দেশে সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ।

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও সবার আগে মহারাষ্ট্র

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও সবার আগে মহারাষ্ট্র

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম কয়েকটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ ।

মোট সংক্রমণে দ্বিতীয় স্থানে ভারত

মোট সংক্রমণে দ্বিতীয় স্থানে ভারত

বিশ্বব্যাপী করোনায় মোট সংক্রমণে দ্বিতীয়স্থানে ভারত। আর টানা ৫ দিন দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্ব রেকর্ড ভারতের।

 সারা দেশে শুরু মেট্রো চলাচল

সারা দেশে শুরু মেট্রো চলাচল

কলকাতায় এদিন মেট্রো চলাচল শুরু না হলেও, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইতে ৫ মাস পর এদিন থেকে মেট্রো চলাচল শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+