বিশ্বে করোনায় রেকর্ড গড়ছে ভারত! নতুন করে প্রায় ৭৯ হাজার আক্রান্ত

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৭৮৭৬১ জন। মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫,৪২,৬৩৩ জন। সর্বমে

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৭৮৭৬১ জন। মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫,৪২,৬৩৩ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৬৩,৪৯৮ জনের।

 ভারতে আক্রান্ত পেরলো ৩৫ লক্ষ

ভারতে আক্রান্ত পেরলো ৩৫ লক্ষ

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৩৫ লক্ষ। যা পরিস্থিতি, তাতে এদিন রাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে যাবে ৩৬ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৩৫,৪২,৬৩৩জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৭,৬৪, ৪৭৭ জন।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ২৭.১৪ লক্ষ

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ২৭.১৪ লক্ষ

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ২৭,১৪.৩৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের নিরিখে সুস্থতা ৭৬.৪৭ শতাংশ। দেশে পরপর ৪ দিন মৃত্যুর সংখ্যা ১ হাজারের ওপরে থাকার পর রবিবারে কিছুটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শতাংশের নিরিখে মৃত্যু ১.৮১%।

দৈনিক আক্রান্তের নিরিখে সবার আগে মহারাষ্ট্র

দৈনিক আক্রান্তের নিরিখে সবার আগে মহারাষ্ট্র

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৬ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ । মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ২৪১০৩ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন শনিবার করোনায় যে রাজ্যগুলিতে সব থেকে বেশি আক্রান্ত রয়েছে, সেইসব রাজ্যগুলিতে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, বিশ্বে করোনায় প্রতি দশ লক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেসব দেশে সব থেকে কম, সেই তালিকায় রয়েছে ভারতও। ভারতে প্রতি দশ লক্ষে আক্রান্তের সংখ্যার ৩১৬১ এবং মৃত্যু ১০৭.২। করোনা আক্রান্ত আট রাজ্য মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানায় দেশের করোনা আক্রান্তের ৭৩% রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+