দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ! কমল একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৫৫০৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭, ০২, ৭৪২। সর্বমোট মৃত
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৫৫০৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭, ০২, ৭৪২। সর্বমোট মৃত্যু হয়েছে ৫১,৭৯৭ জনের। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯১ শতাংশ।

ভারতে আক্রান্ত ২৭ লক্ষের বেশি
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২৭, ০২, ৭৪২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজারের বেশি।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ১৯.৭৭ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১৯, ৭৭, ৭৭৯ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৭৩.১৮ শতাংশে।

দৈনিক আক্রান্তের নিরিখে আগে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই উঠে এসেছে তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি। ষষ্ঠস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।

দেশে বেড়েছে পরীক্ষার সংখ্যা
গত ২৪ ঘন্টায় সারা দেশে ৮.৯৯ লক্ষ পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩.০৯ কোটি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।












Click it and Unblock the Notifications