Chinmoy Prabhu: বাংলাদেশে ইসকন সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে গর্জে উঠল ভারত, পেট্রাপোলে অবরোধের ডাক শুভেন্দুর

ISKCON Chinmoy Krishna Das: ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। দেশদ্রোহিতার মিথ্যে মামলায় তাঁকে ইউনূসের (Muhammad Yunus) সরকার গ্রেফতার করেছে বলে অভিযোগ। মঙ্গলবার এনিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করে ইসকন। এরপরই কড়া প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশমন্ত্রক (MEA)।

সোমবার দুপুরে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে (Chinmoy Probhu)। বাংলাদেশে ইসকনের ভক্তদের উপর অত্যাচারের (Violence on Hindus) প্রতিবাদ করেছিলেন তিনি। হিন্দুদের সুরক্ষার দাবিতে একাধিক প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে।

suvendu adhikari

গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান করার অভিযোগ ওঠে চিন্ময় প্রভুর বিরুদ্ধে। তারই ভিত্তিতে মামলা রুজু হওয়ায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করল ঢাকা পুলিশ। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন পর্যন্ত খারিজ করে দেওয়া হয়। এরপরই ক্ষোভের আগুন বাড়তে থাকে। কাঁটাতারের এপাড়েও ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারকে হস্তক্ষেপের আবেদন করে ইসকন। এনিয়ে উত্তরে বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। বাংলাদেশের সরকারকে সে দেশে বসবাসকারী সমস্ত হিন্দুর সুরক্ষা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। পাশাপাশি তাদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতেও বার্তা দিয়েছে এস জয়শঙ্করের দফতর।

এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রকের বিবৃতি পোস্ট করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। সেখানে বলা হয়, "বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা ও বাড়িঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুট চালানো হয়েছে। মন্দিরে চুরি, ভাঙচুর করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপরাধীদের শনাক্ত না করে প্রতিবাদীদের গ্রেফতার করা হচ্ছে।"

চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) বিজেপি বিধায়করা। ইউনূসের সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রের হস্তক্ষের কামনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ইউনূসকে ট্যাগ করে সুর চড়ান বিরোধী দলনেতা। উগ্রপন্থীদের সমর্থন পেতে সব জেনেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস অভিনয় করছেন বলে তোপ দাগেন শুভেন্দু। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেওয়ার দাবি করেন তিনি। না ছাড়া হলে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, "চিন্ময় প্রভুকে ছাড়া না হলে সরাসরি পেট্রাপোল সীমান্তে অবরোধ করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+