ভরসা নেই চিনের উপর, লালফৌজ পিছু হটলেও 'শ্যেন' দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা বাহিনী

ভরসা নেই চিনের উপর, লালফৌজ পিছু হটলেও 'শ্যেন' দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা

চিনের উপর আর ভরসা রাখতে রাজি নয় নয়াদিল্লি। তাই লাদাখ সীমান্ত থেকে চিন সেনা সরাতে শুরু করলেও পুরো পর্যায় শেষ না হওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারছে না ভারত। তিন দফায় চিনের সেনা সরানোর প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর রেখেছে ভারতীয় সেনা।

 সেনা সরাচ্ছে চিন

সেনা সরাচ্ছে চিন

অবশেষে চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে বেজিং থেকে। দফায় দফায় আলোচনা, কূটনৈতিক মতবিময় তার সঙ্গে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় লাদাখের বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে শুরু করেছে চিন। তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়া চলছে। প্রথম দফায় লাদাখ সীমান্তে ২ থেকে ৩ কিলোমিটার পিছু হঠবে লালফৌজ। শুধু নিজেরাই পিছু হঠবে না। নিজেদের সব সরঞ্জাম, টেন্ট, অস্ত্র, এমনকী বাঙ্কারও সঙ্গে করে নিয়ে যাবে তাঁরা। একই ভাবে সরবে ভারতীয় সেনা। কোনও এক দেশের সেনা তাতে ব্যাঘাত ঘটালে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে প্রক্রিয়া।

দ্বিতীয় দফা

দ্বিতীয় দফা

দ্বিতীয় দফায় দুই দেশের সেনাই বিতর্কিত এলাকা থেকে নিজেেদর যবতীয অস্ত্র সরিয়ে নেবে। এলএসি বরাবর প্রায় ৩৫,০০০ লালফৌজ মোতায়েন করেছিল চিন। তাদের সকলকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। একই ভাবে সরছে ভারতীয় সেনাও।

তৃতীয় দফায়

তৃতীয় দফায়

তৃতীয় দফা হচ্ছে দুই দেশের বাহিনীই এপ্রিল ২০২০-তে যে অবস্থানে ছিল সেখানে ফিরে যাবে। সেই মতোই চুক্তি হয়েছে। কিন্তু বেজিংকে এতো সহজে বিশ্বাস করতে পারছে না ভারত। তাই লালফৌজের প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ম নজর রেখে চলেছে ভারতীয় সেনা।

 বেকায়দায় নেপালও

বেকায়দায় নেপালও

এদিকে আবার নেপালে ওলি সরকারের উপর চাপ বাড়াচ্ছে নিজের দলের লোকেরাই। ভারতের বিরুদ্ধে একাধিক কথা বলায় ওলির পদত্যাগের দাবি উঠেছে পার্টির অন্দরেই। ওলির ওপর ভীষণভাবে রুষ্ট প্রচণ্ড। তিনি ওলির ভারত বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+