বড় জয় ভারতের, সরল সেনা, শুরু পেট্রোলিং! ড্রাগন সেনাকে মিষ্টি খাওয়ালো ভারতীয় সেনা
India-China standoff: ভারত-চিন সীমান্তে দীর্ঘ সংঘাতের ইতি! গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট ডেমচক ও ডেপসাং (Depsang and Demchok) থেকে ইতিমধ্যে সেনা সরানোর প্রক্রিয়াও শেষের পথে। আর তা হতেই ড্রাগন সেনাকে মিষ্টি খাওয়ালো ভারতীয় সেনা। আলোর উৎসবের মাতোয়ারা দেশ।
দিওয়ালী উপলক্ষেই দুই দেশের মধ্যে মিষ্টি বিতরণ হয়। পূর্ব লাদাখের বিতর্কিত দুই পয়েন্ট ডেমচক ও ডেপসাং'য়ে এই মিষ্টি বিতরণ হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারত এবং চিনের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা (India-China standoff) ।

এছাড়াও আরও বেশ কয়েকটি পয়েন্টেও দুই দেশের সেনাবাহিনীর (India-China standoff) মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে আছে লাদাখের চুশুল মোল্ডো, সিকিমের নাথুলা, অরুণাচলের বুমলা সহ আরও বেশ কয়েকটু পয়েন্ট। সেনাবাহিনী সূত্র জানায়, পাঁচটি বিএমপি পয়েন্টে মিষ্টি বিনিময় হয় ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে।
গালওয়ান সংঘাতের পর থেকে ভারত এবং চিনের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। কার্যত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়ে ভারত এবং চিনের সেনাবাহিনী (India-China standoff)। উত্তপ্ত পরিস্থিতি দীর্ঘদিন বিন্ধ ছিল দিওয়ালীতে দুই দেশের মধ্যে মিষ্টি বিতরণ।
দীর্ঘ আলোচনার পর অবশেষে দেখা গিয়েছে আশার আলো। ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। এই অবস্থায় ফের একবার আলোর উৎসবের চিনের সেনাবাহিনীকে মিষ্টি খাওয়ালো ভারতীয় সেনা। যা খবর, ডেমচক ও ডেপসাং (Depsang and Demchok) থেকে সেনা সরানোর কাজ একেবারে শেষ হয়ে গিয়েছে।
Soldiers of the Indian and Chinese Army exchange sweets at the Chushul-Moldo border meeting point on the occasion of #Diwali.
— ANI (@ANI) October 31, 2024
(Source: Indian Army) pic.twitter.com/MwhGgIYQ98
এই অবস্থায় দুই দেশের সেনাস্তরে পেট্রোলিং নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এরপরেই আজ বৃহস্পতিবার থেকেই উভয় দেশের সেনাবাহিনী ডেপসাং ও ডেমচোক এলাকায় টহল শুরু করেছে বলে শোনা যাচ্ছে। টহল নিয়ে যাতে নতুন করে সংঘাত তরি না হয় সেজন্য কড়া নজর রাখা হচ্ছে। রাখা হয়েছে সমনয়কারীকেও।
দীর্ঘ চার বছর ধরে এই পেট্রোলিং বন্ধ ছিল। সম্প্রতি দীর্ঘ আলোচনার পর ভারত এবং চিন দুই দেশই বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাজনাথ সিং জানান, ২০২০ সালের আগে যেমন অবস্থা ছিল ভারত এবং চিন সীমান্তে, সেই পরিস্থিতি ফেরানোর ক্ষেত্রে দীর্ঘ আলোচনা হয়েছে।
নিয়ম মেনে এবং জায়গা ধরেই পেট্রোলিং করবে ভারত এবং ড্রাগন সেনা। ইতিমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া একেবারে শেষের দিকে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications