চিন-ভারত সংঘাত বিধ্বস্ত লাদাখ থেকে ফিরেই রাষ্ট্রপতির সঙ্গে মোদীর হাইভোল্টেজ বৈঠক, কোন আলোচনা চলল

চিন-ভারত সংঘাত বিধ্বস্ত লাদাখ থেকে ফিরেই রাষ্ট্রপতির সঙ্গে মোদীর হাইভোল্টেজ বৈঠক, কোন আলোচনা চলল

কয়েকদিন আগেই সিজিএস বিপিন রাওয়াতের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী পৌঁছেছিলেন লাদাখে। সেখানে সংঘাত বিধ্বস্ত পরিস্থিতি নিজে ঘুরে দেখেন তিনি। এরপরই দিল্লি ফিরে এদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন মোদী।

মোদী-কোবিন্দ বৈঠক

মোদী-কোবিন্দ বৈঠক

এদিন, রাষ্ট্রপতিভবনে গিয়ে লাদাখ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী মোদী। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে বহুক্ষণ বৈঠক চলে।উল্লেখ্য, লাদাখ সফরে গিয়ে মোদী সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন শুক্রবার। আলাদা করে ১৪ কর্পস কমান্ডারের সঙ্গেও আলোচনায় বসেন মোদী।

 মোদীর পদক্ষেপ লাদাখে গিয়ে

মোদীর পদক্ষেপ লাদাখে গিয়ে

জানা গিয়েছে ,লেহ -র নিমু হেডকোয়ার্টারে নেমেই মোদী লেফটেন্ট জেনারেল হরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেন। সেই সময় বহু স্পষ্ট নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রী লেফটেন্টকে দিয়েছেন বলে জানা গিয়েছে।

সেনা কর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে?

সেনা কর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে?

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরকালে বড় আলোচনা হয়েছে সেনা অফিসারদের মধ্যেও। সেখানে সেনা অফিসাররা সাফ বার্তায় লাদাখে মোতায়েন কর্তাদের জানান, দৌলত বেগ ওল্ডি ডেপসাং পর্যন্ত যেভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে , তা চলতে দিতে হবে। লাদাখে মোতায়েন সেনা এই কাজ করবে। আর যেকোনও প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনা সমস্ত রকমের অস্ত্র সাহায্য লাদাখে পাঠাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+