লাদাখে সংঘাতের আবহে আজ ফের মুখোমুখি ভারত-চিন

প্যানগং ,গোগরাকে নজরে রেখে এদিন ফের ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক রয়েছে সীমান্তে। সেনা পর্যায়ের এই বৈঠক এই নিয়ে পঞ্চম পর্বে পড়তে চলেছে। বহুদিন ধরেই চিনের সঙ্গে সংঘাতে রয়েছে ভারত। লাদাখ সীমান্তের একাধিক এলাকাকে টার্গেট করে চিন এগোতেই গত ১৫ জুন দউ পক্ষের সেনার সংঘাতে ২০ জন বীর ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এরপর এদিনের বৈঠকে কোন কোন ফ্যাক্টর কার্যকরী দেখে নেওয়া যাক।

 লাদাখে সংঘাতের আবহে আজ ফের মুখোমুখি ভারত-চিন

এদিকে, চিন ভারত সংঘাতের আবহে ফের উত্তেজনা বাড়ছে সীমান্তে। শেষ সামরিক বৈঠক অনুযায়ী লাদাখের প্রকৃত নিয়ন্ত্র রেখা থেকে দুই দেশের সেনাই ডিসএনগেজমেন্টে রাজি হলেও উল্টোপথে হাঁটছে বেজিং। ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের শক্তি বাড়াচ্ছে লালফৌজ। একাধিক উপগ্র চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই পিপলস লিবারেশন আর্মির সেনাদের জন্য বাড়িত নৌকা নিয়ে আসার পাশাপাশি থাকার ব্যবস্থাও করা হচ্ছে হ্রদ তীরবর্তী অঞ্চলে।

চিন এদিকে, প্রথম থেকেই দাবি করছে বহু সংঘাতের এলাকায় ডিসএনগেজমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে সেই তত্ত্ব মানতে নারাজ ভারত। দিল্লি সাফ জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি সীমান্তে। এদিকে, চিন এখনও প্রায় ৩৫ হাজার সেনা মজুত রেখেছে লাদাখ সীমান্তে। যার পর ভারতও প্রায় ৪৫ হাজার সেনাকে লাদাখে তীক্ষ্ণ নজর রাখতে বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+