চিনকে 'সূচাগ্র মেদিনী' ছেড়ে না দেওয়ার বার্তা স্পষ্ট করল ভারত! ড্রাগন দমনে লাদাখে সেনার নয়া পদক্ষেপ

চিনকে 'সূচাগ্র মেদিনী' ছেড়ে না দেওয়ার বার্তা স্পষ্ট করল ভারত! ড্রাগন দমনে লাদাখে সেনার নয়া পদক্ষেপ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন মৌখিক আলোচনায় চিনের সঙ্গে ঠান্ডা লড়াই ভারত মিটিয়ে নিতে পারবে। চিন-ভারত সংঘাত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে লাদাখে গ্রাউন্ড জিরোতে কিন্তু ভারত নিজের মতো করে অবস্থান শুরু করে দিয়েছে।

 ইন্দো-চিন সীমান্তে ভারতের জোর বাড়ছে!

ইন্দো-চিন সীমান্তে ভারতের জোর বাড়ছে!

শান্তির বার্তা বারবার ভারতের তরফে গিয়েছে চিনের প্রতি। একই বার্তা চিন থেকেও এসেছে। কিন্তু লাদাখ এখনও চাঞ্চল্যের মধ্যে রয়েছে। কারণ সেখানে আরও সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে।

 চিনকে জবাব দিতে ভারত..

চিনকে জবাব দিতে ভারত..

ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের আরও দুটি বাহিনী ভারতের লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে । কারণ সীমান্তের ওপারে ক্রমেই সেনার সংখ্যা বাড়াচ্ছে চিন। আর তার ,সঙ্গে তালে তাল মিলিয়ে জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সেনার কিছু অংশের জওয়ানকে লাদাখে মোতায়েন করা হয়েছে।

চিনের মুখে এক কাজে আরও এক..

চিনের মুখে এক কাজে আরও এক..

মনে করা হচ্ছিল যে, শান্তির বার্তা দেওয়ায় সেনা কমাবে চিন। তবে পূর্ব লাদাখসহ গালওয়ান নালা এলাকায় এবং প্যাঙগং লেকের উত্তর দিকে অন্তত পাঁচটি এলাকায় প্রায় আরও চিনা সেনা মোতায়েনের খবর আসতেই পরিস্থিতি বদলে যায়। জানা গিয়েছে আকসাই চিন অঞ্চলেও চিন সেনা বাড়িয়েছে। ওদিকে, চিনের প্রান্তে সেদেশের সেনার ১৫ টি ট্যাঙ্ক দেখা গিয়েছে।

চিন-ভারত সংঘাত ও পাকিস্তান

চিন-ভারত সংঘাত ও পাকিস্তান

এদিকে, চিন ভারতের মাঝে সংঘাতের পারদ চড়িয়ে দিতে নেপথ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কাজ করছে বলে খবর। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট গুপ্তচর সংস্থার বিরুদ্ধে লাদাখ সীমান্তে ভারতীয় প্রতিরক্ষার বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে বিশদ তথ্য হাতে এসেছে জম্মু-কাশ্মীরের সামরিক গোয়েন্দা সংস্থা এবং মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। অবাধ ভাবে তথ্য পাচারের অভিযোগে মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+