সীমান্ত সমস্যা মেটাতে সহমত ভারত-চিন! অপ্রতিকর ঘটনা এড়াতে ফের সেনাস্তরে আলোচনার প্রস্তুতি

সীমান্তে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। লাইন অফ কন্ট্রোল জুড়ে বাড়ছে টেনশন। লাদাখের একাধিক জায়গাতে এখনও ঘাঁটি গেড়ে বসে লাল ফৌজ। এই অবস্থায় ভারত-চিন সীমান্তে কূটনৈতিক স্তরে আলোচনা হওয়ার সম্ভবনা। শুধু তাই নয়, সেনাস্তরেও আলোচনা

সীমান্তে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। লাইন অফ কন্ট্রোল জুড়ে বাড়ছে টেনশন। লাদাখের একাধিক জায়গাতে এখনও ঘাঁটি গেড়ে বসে লাল ফৌজ। এই অবস্থায় ভারত-চিন সীমান্তে কূটনৈতিক স্তরে আলোচনা হওয়ার সম্ভবনা। শুধু তাই নয়, সেনাস্তরেও আলোচনা করতে রাজি হয়েছে বেজিং। এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।

অপ্রতিকর ঘটনা এড়াতে ফের সেনাস্তরে আলোচনার প্রস্তুতি

ডাবলুএমসিসি'তে পরামর্শ এবং সমন্বয়ের কাজ জারি রাখতে আজ ২৩ তম বৈঠক হয়। সেখানে ভারত এবং চিনের সেনাবাহিনী ফের একবার বৈঠকে বসতে চলেছে। আর এই বৈঠক হলে ১৪তম বৈঠক হতে চলেছে। শুধু তাই নয়, এদিনের এই বৈঠকে আগামিদিনে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সহমত হয়েছে ভারত এবং চিন।

এর আগে একাধিকবার সেনাস্তরে আলোচনা হয়। কিন্তু এরপরেও বৃথা গিয়েছে আলোচনা। এখনও ভারতের একাধিক জায়গাতে ঘাঁটি গেড়ে রয়েছে চিনা ফৌজ। শুধু তাই নয়, ভারত সীমান্ত ঘেঁষে লাগাতার সেনা বাড়াচ্ছে বেজিং।

শুধু তাই নয় , একাধিক সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে চিনের তরফে। সীমান্ত ঘেঁষে নামছে চিনের একাধিক যুদ্ধ বিমান। শুধু লাদাখ নয়, অরুণাচল, ভুটান সহ একাধিক সীমান্ত সংলগ্ন এলাকাতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বেজিং। পাল্টা প্রস্তুতি ভারতের তরফেও। ইতিমধ্যে ভারত-চিন সীমান্তে কয়েক হাজার সেনা বাড়িয়েছে ভারতও।

মজুত করা হচ্ছে গোলাবারুদ। শীতের মরশুমেও যাতে সামরিক অস্ত্র থেকে গোলাবারুদ, রসদ পৌঁছানো যায় সহজে সেদিকে তাকিয়ে ইতিমধ্যে মহড়া সেরেছে ভারতীয় সেনা। বিদেশমন্ত্রকের জানিয়েছে, ভারত এবং চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। শুধু তাই নয়, দুপক্ষই সীমান্তে শান্তি বজায় রাখতে প্রস্তুত বলে দাবি ভারতের। আর সমস্যা সমধানে আর সেই কারনে ফের একবার ফ্ল্যাগ মিটিংয়ে বসতে চলেছে ভারত এবং চিনের সেনাবাহিনী।

লাইন অফ ইকচুয়াল কন্ট্রোলে এই বৈঠক হতে চলেছে। তবে কবে এই বৈঠকে হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি কোথায় হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামিদিনে আলোচনার মাধ্যমেই এই বৈঠক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+