লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত-চিন বৈঠক, সেনাপ্রধান জানালেন 'চিনারা থাকতে এসেছে'
লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত-চিন বৈঠক, সেনাপ্রধান জানালেন 'চিনারা থাকতে এসেছে'
সরকারি সূত্রের খবর রবিবার পূর্ব লাদাখের মোলদো সীমান্ত পয়েন্টে চিনের সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত৷ পূর্ব লাদাখের ভারত-চিন বিবদমান পয়েন্টগুলিতে সম্প্রতি অনুপ্রেবেশের চেষ্টা করে চিনা লাল সেনা৷ শেষ কয়েকবছরে ডোকালাম থেকে লাদাখের গালোয়ান অঞ্চলে বারেবারে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনার বাধার সম্মুখীন হয়েছে চিনা লাল ফৌজ৷ তবে তারা এখনও পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন জায়গাতে সংঘর্ষ বিরতী ভেঙে অনুপ্রবশের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

রবিবার ভারত ও চীন উচ্চ পর্যায়ের সামরিক আলোচনার আরেক দফা অনুষ্ঠিত হবে। এই নিয়ে মোট ১৩ বার ভারত-চিন আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চিন সংলগ্ন মোলদো সীমান্ত পয়েন্টে সকাল সাড়ে ১০ টায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সম্প্রতি দেশের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে সংবাদমাধ্যমকে বলেন, পূর্ব লাদাখে নিজেদের সীমান্তে চিনারা নতুন করে বাড়ি ও ব্যাঙ্কার নির্মাণ করছে যেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তারা (চিনারা) সীমান্ত এলাকায় বড় সময়ের থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই বৈঠকে ডিপস্যাং ব্লাজ এবং ডেমচকের সমস্যা সমাধানের জন্য ভারতের পক্ষ থেকে চিনকে চাপ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি পূর্ব লাদাখের যে সীমান্ত পয়েন্টগুলিতে এখনও চিনা সৈনের অনুপ্রবেশ এবং ভারতীয় সেনার পাল্টা দেওয়ার কারণে সংঘর্ষ হয় সেগুলির দ্রুত ও স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা হবে৷ ৩১ জুলাই এই বিষয় নিয়ে ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে ১২ তম আলোচনা হয়েছিল। সে সময় আলোচনার কয়েকদিন পর, দু'দেশের সেনাবাহিনী গোগরাতে সংঘর্ষবিরতী প্রক্রিয়া সম্পন্ন করে। যা ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন৷
চিনা সৈন্যরা সম্প্রতি দুটি জায়গাতে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টার করেছে৷ এই সময় সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত-চিন এই সেনাবাহিনী বৈঠক গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছে৷ সম্প্রতি উত্তরাখণ্ডের বড়হোতি সেক্টরে এবং অন্যটি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে লাল ফৌজ৷ চিনা আগ্রাসী ফৌজকে বাধা দিতে গিয়ে গত সপ্তাহে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ইয়াংটসের কাছে ভারত এবং চিনের সৈন্যরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল। এরপর প্রোটোকল অনুসারে দু'পক্ষের সেনা কমান্ডারদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে সাময়িক সমাধান করা হয়েছিল বিষয়টির৷
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications