Tawang Faceoff: তাওয়াং সীমান্তে ড্রাগনের হুঙ্কার, তাওয়াং নিয়ে ডোভালের সঙ্গে বৈঠকের পরেই সংসদে রাজনাথ সিং

Tawang Faceoff: তাওয়াং সীমান্তে ড্রাগনের হুঙ্কার, তাওয়াং নিয়ে ডোভালের সঙ্গে বৈঠকের পরেই সংসদে রাজনাথ সিং

গালওয়ান সীমান্তের পর এবার অরুণাচলের তাওয়াং সীমান্তে ফের আস্ফালন শুরু করেছে চিনা ফৌজ। গতকাল নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করার চেষ্টা করে লালফৌজ। তার প্রতিরোধ করেছে ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে সেনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন।

তাই নিয়ে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস চৌহানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই নিয়ে আজ দুপুর ১২টায় সংসদে বলার কথা রয়েছে রাজনাথ সিংয়ের।

তাওয়াং নিয়ে বার্তা

তাওয়াং নিয়ে বার্তা

তাওয়াং সীমান্তে ফের লালফৌজের আস্ফালন। ভারতীয় বাহিনীর সঙ্গে চিনা ফৌজের সংঘর্ষের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। কী পরিস্থিতি রয়েছে অরুণাচল প্রদেশে চিন সীমান্তে। এই নিয়ে আজ দুপুর ১২টা সংসদে বলবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা এই নিয়ে সংসদে মুলতুবি প্রস্তাব এনেছিলেন। তারপরেই মোদী সরকারের পক্ষ থেকে তাওয়াং সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদের জানাতেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলবেন বলে জানা গিয়েছে।

তাওয়াং নিয়ে বৈঠক

তাওয়াং নিয়ে বৈঠক

গতকাল অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় ফৌজের সঙ্গে চিনা ফৌজের সংঘর্ষের ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই নিয়ে মঙ্গলবার সকালেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে ছিলেন সিডিএস চৌহ্বান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গালওয়ান সংঘর্ষের পর অজিত ডোভাল বেজিংয়ে গিয়ে দফায় দফায় বৈঠক করেছিলেন। তারপরে লাদাখ সীমান্তে কিছুটা হলেও উত্তেজনা প্রশমিত হয়েছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাওয়াংয়ের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

তাওয়াং সংঘাত

তাওয়াং সংঘাত

লাদাখের গালওয়ান সংঘর্ষের ঘটনার পর এবার অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল তাওয়াং সীমান্তে চিনা ফৌজ নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করতে চাইলে ভারতীয় সেনা তার প্রতিরোধ করে। এই নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েজন ভারতী জওয়ান আহত হয়েছেন এই সংঘর্ষে। ভারতীয় সেনার প্রতিরোধের জেরে সীমান্ত লঙ্ঘন করতে পারেনি চিনা ফৌজ। তবে তার জেরে অরুণাচল প্রদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

 লাদাখ সংঘর্ষ

লাদাখ সংঘর্ষ

গত ৩০ মাস ধরে লাদাখ নিয়ে ভারত এবং চিনের মধ্যে টানাপোড়েন চলছে। গালওয়ান উপত্যকার দখন চাইছে চিন। কিন্তু ভারত তা কিছুতেই করতে দিতে রাজি নয়। ভারতীয় সীমান্ত লঙ্ঘন করা যাবে না বলে গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারতীয় জওয়ানরা। সেই সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তারপর থেকে আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কিন্তু এখনও সেই সমস্যা মেটেনি। সেনা পর্যায়ের ১৮ দফার বৈঠক হয়ে গিয়েছে লাদাখ নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+