শেষবার কবে ভারত-চিন সীমান্তে শহিদ হয়েছিলেন কোনও সৈনিক? কী বলছে ইতিহাস

বিগত প্রায় ৪৪ ধরে ভারত-চিন সীমান্ত দেখেনি কোনও রক্তক্ষয়। সংঘর্ষ বেধেছে। কয়েকবছর আগে দোকলামে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরও সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনা। তবে গুলি চলেনি একটাও। শেষবার ভারত-চিন সীমান্তে কবে গুলি চলেছিল? দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায়।

শেষবার ভারত চিন সীমান্তে গুলি চলেছিল ১৯৬৭ সালে

শেষবার ভারত চিন সীমান্তে গুলি চলেছিল ১৯৬৭ সালে

শেষবার ভারত চিন সীমান্তে গুলি চলেছিল ১৯৬৭ সালে। সেই ঘটনা সিকিম সীমান্তের ছিল। অর্থাৎ, বিগত ৫৩ বছরে ভারত-চিন-এর মধ্যে একবারও কোনও গুলি চলেনি। এর পর ১৯৭৫ সালে ভারত চিন সেনার হাতাহাতি হয়, যাতে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা।

সোমবার রাতে ভারতের এক কর্নেল ও দু'জন জওয়ান শহিদ

সোমবার রাতে ভারতের এক কর্নেল ও দু'জন জওয়ান শহিদ

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন৷

৫৩ বছর পরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি কোনও পক্ষে

৫৩ বছর পরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি কোনও পক্ষে

সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে৷ অর্থাৎ ৫৩ বছর পরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি কোনও পক্ষে।

নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্য

নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্য

জানা গিয়েছে যে পাথর ছোড়াছুড়িতেই দুই সেনার মধ্যে এই বিবাদ সৃষ্টি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে চিনা সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনার হাতে নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্যও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+